Main Menu

May, 2016

 

কসবায় গ্রাম-গঞ্জে- স্কুল-কলেজ-মাদরাসায় বিনামূল্যে ৩শ টিউবয়েল (পানির কল) বিতরণ

কসবা প্রতবিদেক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে- স্কুল-কলেজ-মসজিদ-মাদরাসায় ২শ পানির কল বিনা মূল্যে বিতরণ করেন পৌর এলাকার দক্ষিণ কসবা মরহুম বন্দে আলীর ছেলে বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান খন্দকার। শিক্ষাপ্রতিষ্ঠানসহ গরীব দু:খী মানুষের মাঝে নিজ খরচে এই পানির কল গুলো বিতরণসহ নিজ উদ্যোগে বসানোর সুব্যবস্থা করে দিয়েছেন। বর্তমানে আরো ১শ’টি টিউবয়েলের বসানোর কাজ চলমান রয়েছে। বিতরণ করা ৩শ টিউবয়েল প্রতিটি বসানোসহ মোট ৭হাজার টাকা করে খরচ হয়েছে। কসবা উপজেলায় ৩শ টিউবয়েলবিনা মূল্যে বিতরণ যাহার বাজার মূল্য ২১লাখ টাকা বলে সমাজ সেবক আব্দুল মান্নান খন্দকার এই প্রতিনিধিকে জানান।


জনপ্রিয়তায় তৃতীয়বার সাতবর্গের মেম্বার নির্বাচিত হলেন হাজী জামাল মিয়া

গত ৭ মে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় ইউ পি নির্বাচনে বিজয়নগর উপজেলাধীন ০১ নং বুধন্তি ইউনিয়নে ৯নং ওয়ার্ড সাতবর্গে জনপ্রিয়তার ভিত্তিতে তৃতীয় বার (হেট্রিক) বেসরকারী ভাবে সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবকারী হাজি মো: জামাল মিয়া। প্রাপ্ত ভোটের ফলাফলে ২টি কেন্দ্রে ফুটবল প্রতিককে তিনি পেয়েছেন সর্বোচ্চ ৮২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: আসিকুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতিকে পেয়েছেন ৮০২ ভোট । তৃতীয় বার নির্বাচিত করায় তিনি এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা ও ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি


মুক ও বধির বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্রের কৃতিত্ব :: প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ডে আকরামের আঁকা ছবি

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত এবারের নববর্ষের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া মুক ও বধির বিদ্যালয়ের বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র শিশু শিল্পী আকরাম হোসেনের আকাঁ ছবি। সারাদেশ থেকে সংগৃহীত প্রতিবন্ধি শিশুদের আঁকা ছবি থেকে এ ছবিটি বাছাই করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধামন্ত্রীর পক্ষ থেকে শিশু শিল্পী আকরামকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। তার এই সফলতায় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা খুশি। তাঁর এই কৃতিত্বে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগেরRead More


‘মা’ হওয়া এত সহজ নয়

খুজিস্তা নূর-ই নাহারীন মুন্নী:‘মা’ হওয়া এত সহজ নয়। তবুও প্রতিটি নারী `মা’ ডাকটি শুনার জন্য উন্মুখ হয়ে থাকে। কারণ এই একটি মাত্র সম্পর্ক যেখানে স্বার্থের ঘোর টোপ নেই, নিষেধের বেড়াজাল নেই। খোলা হাওয়ার মত একরাশ স্নিগ্ধতা, ভালোলাগা, আদর আর মমতা। সৃষ্টিকর্তার পর যে ডাকটি বুকের ভিতর আনচান করে তা হচ্ছে মা’। যে কোন ভালো লাগায়, অর্জনে, অসুখে বিপদে কেবল একজনই আশ্রয়, মা’। সন্তান যত কুৎসিত কদাকার অসুস্থই হোক মায়ের কাছে সে আদরের, মমতার, সাত রাজার ধন। কারণ সে মায়ের নাড়ি ছেঁড়া ভীষণ আরাধ্য একজন। মা’ কত কষ্ট করে একটি শিশুরRead More


আজ রোববার, ‘বিশ্ব মা দিবস’

মা (ইংরেজি: Mother, Mum, Mom) হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন – তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত । প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়।কিছু কিছু ইতিহাসবিদের মতে, মা নিয়ে এই দিনটি প্রাচীন গ্রিসের মাতৃ আরাধনার প্রথা থেকে সূত্রপাত হয়। কথিত আছে ১৬ শতকে ইংল্যান্ডে প্রথম মা দিবস পালন হয়। এটাই ছিলো দেব-দেবীদের মা ছাড়া নিজের আসল মাকে নিয়ে মানে রক্ত মাংসের মাকে নিয়ে মা দিবস। দিবসটি তারা মাদারিং ডে হিসেবে পালন করতো। সেদিন সরকারিRead More


ইউপি নির্বাচন :: বিজয়নগর ও আখাউড়া উপজেলায় আওয়ামী লীগ ১৪, স্বতন্ত্র ১

ডেস্ক ২৪:: জেলার আখাউড়া ও বিজয়নগরের ১৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪টিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শনিবার চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভোট গণনা শেষে রাতে জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম এ তথ্য জানান। তিনি আরও জানান, জেলার বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া নয় প্রার্থী ও স্বতন্ত্র এক প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ থেকে নির্বাচিতরা হলেন-উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নে মো. মনিরুল ইসলাম, চম্পকনগরে মো. হামিদুর রহমান হামদু, পত্তন ইউনিয়নে মো. কামরুজ্জামান রতন, চরইসলামপুরে মো. দানা মিয়াRead More


শোক সংবাদ:: লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ মোঃ এহসান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ শফিকুল ইসলামের মা সৈয়দ ফাতেমা আক্তারের ইন্তেকাল

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ – ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহি গোকর্ণ ইউনিয়নের নূরপুর সৈয়দ বাড়ী নিবাসী লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ মোঃ এহসান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ শফিকুল ইসলামের মা সৈয়দ ফাতেমা আক্তার আর নেই। ইন্না লিল্লাহি……….রাজিউন। তিনি দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) সকাল সাড়ে সাত ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৭৮) বছর। তার স্বামীর নাম সৈয়দ তজুম্মুল হক। রবিবার বাদ আসর গ্রামের বাড়ী নুরপুররে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।Read More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি ও গাঁজা উদ্ধার

০৭ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ১০২ বোতল ভারতীয় হুইস্কি এবং ১১ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ০৭ মে ২০১৬ তারিখ চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর জেসিও নায়েব সুবেদার মোঃ জোনাব আলী প্রামানিক এর নেতৃত্বে খিরনাল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ কেজি ভারতীয় গাঁজা ও ৪২ বোতল হুইস্কি এবং মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে চকবস্তা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৬০ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। ১২ বিজিবি’র অধিনায়ক লেঃRead More


আখাউড়ায় ইউনিয়নের বিএনপি প্রার্থীরা সরে দাঁড়ালেন

ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের-ইউপি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা। এছাড়াও জাতীয় পার্টি-জাপার একজন চেয়ারম্যান প্রার্থীও সরে গেছেন। শনিবার সকাল ৮টায় নির্বাচন শুরুর পর সকাল সাড়ে ১০টার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন তারা। সরে দাঁড়ানো বিএনপি প্রার্থীরা হলেন- আখাউড়া দক্ষিণ ইউনিয়নের শাহনেওয়াজ খান, আখাউড়া উত্তর ইউনিয়নের আল আমিন ভুঁইয়া, মনিয়ন্দ ইউনিয়নের রবিউল্লাহ ভুঁইয়া, দরখার ইউনিয়নের হুমায়ুন কবীর জীবন ও মোগরা ইউনিয়নের নান্নু মিয়া। জাপা প্রার্থী হলেন মনিরুল ইসলাম ভুঁইয়া। আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকদের দ্বারা কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ভয়ভীতিRead More


পৌর মেয়র নায়ার কবীর ও কাউন্সিলদের আমন্ত্রণে পৌর ভবনে মোকতাদির চৌধুরী এমপি ও প্রফেসর ফাহিমা খাতুন

গতকাল শুক্রবার সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণে ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের অনুষ্ঠান শেষে পৌরসভার নব নির্বাচিত মেয়র নায়ার কবীর ও পৌর কাউন্সিলদের আমন্ত্রণে পৌর ভবন কার্যালয়ে যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় পৌর পরিষদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে নবাগত পৌর মেয়র নায়ার কবীর ও কাউন্সিলরবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।  এ সময়Read More


This site is protected by wp-copyrightpro.com