Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি ও গাঁজা উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb75161০৭ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ১০২ বোতল ভারতীয় হুইস্কি এবং ১১ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

০৭ মে ২০১৬ তারিখ চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর জেসিও নায়েব সুবেদার মোঃ জোনাব আলী প্রামানিক এর নেতৃত্বে খিরনাল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৬ কেজি ভারতীয় গাঁজা ও ৪২ বোতল হুইস্কি এবং মঈনপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে চকবস্তা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৬০ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা।

১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares