May, 2016
জেলা গোয়েন্দা পুলিশের হাতে সদর হাসপাতালের দালাল চক্রের একজন আটক:: ০১(এক)বৎসরের সাজা প্রদান
অদ্য ১০/০৫/২০১৬ খ্রিঃ ১৪.৩০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নবীর হোসেন এর নেতৃত্বে এসআই সৈয়দ মাহবুবুর রহমান সংগীয় ফোর্স এর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন সদর হাসপাতালের গেইট হতে বিশেষ অভিযান পরিচালনা করে হাসপাতালের দালাল মোঃ সুমন মিয়া(২৫), পিতা-মৃত বাক্কি মিয়া, সাং-দক্ষিন মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ধৃত করেন। পরবর্তীতে উক্ত আসামীকে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর কর্তৃক ভ্রাম্যমান আদালতে ০১(এক) বৎসরের সাজা প্রদান করেন। ইতোপূর্বেও উক্ত আসামী একই অপরাধে ০২(দুই) বার অর্থদন্ডে দন্ডিত হয়েছে।প্রেস রিলিজ
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের দুর্নীতিকে না বলার অঙ্গীকার
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ১ম ও ২য় বর্ষের ছাত্র ছাত্রীরা দুর্নীতিকে না বলার অঙ্গীকার করেছে। টি আইবির সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী প্রচারণা ২০১৬ উপলক্ষ্যে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে এক আলোচনা সভায় ছাত্রছাত্রীরা এই অঙ্গীকার ব্যক্ত করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম,সদস্য মোহাম্মদ আরজু, আবদুননুর,টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ আবদুল ওহাব,ইয়েস লিডার আলRead More
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ব্যক্তি মালিকানাধীন ভূমি দখলের অভিযোগ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ- মহামান্য উচ্চ আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা থাকার পর ও অবৈধ ভাবে ও জোর পূর্বক ব্যক্তি মালিকানাধীন ভূমি দখলের অভিযোগ উঠেছে ব্রহ্মণবাড়িয়া জেলার উপজেলার নাসিরনগর ডিগ্রি মহা বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে। এ বিষয়ে নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের মোঃ ছোয়াব রেজা, নাসিরনগর সদরের দুলাল চন্দ্র দেব, বুড়ীশ্বর ইউনিয়নের বুড়ীশ্বর গ্রামের মোঃ শাহআলম চৌধুরী, আশুরাইল গ্রামের মোঃ ছানাউল হক, মিলে ২মে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দুইটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগকারীরা জানায়, নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরনগর মৌজার হাসপাতালের পূর্বে ও ডিগ্রি মহা বিদ্যালয়ের পশ্চিমে সেঃ মেঃ সাবেক ২৫৯৮Read More
সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে আশুগঞ্জে আ’লীগ নেতা আমির হোসেনের মনোনয়ন পত্র দাখিল
আশুগঞ্জ সংবাদদাতা:: আগামী ৪ জুন অনুষ্ঠিতত্ব আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে বাংলাদেশ আওয়ামীলীগ আশুগঞ্জ সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ড কমিটি (যাত্রাপুর) সভাপতি মো. আমির হোসেন আশুগঞ্জ উপজেলা পরিষদে রিটানিং অফিসারের কাছে মনোনয়ন পত্র সোমবার দুপুরে দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ যাত্রাপুরে ৫নং ওয়ার্ডে মো. গোলাপ মিয়া, হানিফ মিয়া, ফারুক মিয়া, বাবুল মিয়া,টিটু মিয়া, শিশু মিয়া, মোশারফ মিয়া,নজরুল মিয়া,সুজন মিয়া, হাবির মিয়া, বাছির মিয়া, মহিউদ্দিন মিয়া, শরিফ মিয়া,শাকিল মিয়া,মানিক মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। ইউপি সদস্য প্রার্থী মো. আমির হোসেন জানান, এলাকার উন্নয়নের স্বার্থে এবং ডিজিটালRead More
মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে হবে —- পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম
ডেস্ক ২৪::গতকাল সোমবার সকাল ১১টায় শহরের দক্ষিণ মৌড়াইল গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক কমিশনার হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এম. এ মাসুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার গবেষক মুহম্মদ মুসা, বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কমিউনিটিRead More
সরাইলে রবীন্দ্র নাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আয়োজিত বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর এর ১৫৫তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে গতকাল রবিবার সন্ধ্যায় কালীকচ্ছ ইউনিয়নের আন্দ আশ্রমে (বাবুর বাড়ী)। অনুষ্টানে প্রধান অতিথি এডভোকেট জিয়াউলহক মৃধা এমপি। এ উপলক্ষে কবির জন্ম তিথি নিয়ে গুরুত্ব পুর্ন আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়ার ২ এর সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা , মুক্তিযুদ্ধা মো. সাদেক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, কালীকচ্ছ ইউনিয়নের নবর্নিবাচিত চেয়ারম্যান শরাফত আলী, কবি তালুকদার আবুল কাশেম, বাউল শিল্পী র্দুগাচরন দাস, সাবেক ইউপি সদস্য আহসানুল হক প্রমুখ। বক্তারা উপস্থিত এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন,Read More
জেদ্দা কনস্যুলেট জেনারেল ক্রিকেট টুর্ণামেন্টে ব্রাহ্মণবাড়িয়া স্পের্টিং ক্লাব চ্যাম্পিয়ন
আবুল বাশার বুলবুল, জেদ্দা, সৌদি আরব:: গত ৬ মে, শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ক্রিকেট টুর্ণামেন্ট- ২০১৬। ব্রাহ্মণবাড়িয়া স্পের্টিং ক্লাব বনাম বিএনএস (নোয়াখালী) স্পোর্টিং ক্লাবের মধ্যকার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ব্রাহ্মণবাড়িয়া স্পের্টিং ক্লাব। জেদ্দায় সারা-ইস্কান মাঠে অনুষ্ঠিত তুমুল প্রতিধ্বন্ধিতাপূর্ণ খেলায় ২১ রানে বিজয় ছিনিয়ে নেয় ব্রাহ্মণবাড়িয়া স্পের্টিং ক্লাব। সীমিত ওভারের এই টুর্ণমেন্টের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্রাহ্মণবাড়িয়া স্পের্টিং ক্লাব। বিকেল ৩-৩০ মি. প্রখর রোদে ব্যাট করে ২ উইকেটে ১২১ রান সংগ্রহ করে তারা। জবাবে বিএনএস (নোয়াখালী) স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে দগ্ধ হয়ে ১ শিশুর মৃত্যু, আহত ১
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পশ্চিম পাইকপাইকপাড়া মহল্লায় একটি বাড়ীতে গ্যাসের চুলার আগুনে অন্তঃত ৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু ও অপর একজন আহত হয়েছে। জানা গেছে, সোমবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়াস্থ সুরুজ মিয়ার ভাড়াটিয়া দিনমজুর হোসেন মিয়ার ঘরে গ্যাসের চুলা থেকে কাপড়ের মাধ্যমে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এসময় হোসেন মিয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় আড়াই বছরের শিশু কন্যা আশা মনি দগ্ধ হয়ে মৃত্যু বরন করে। আগুন দেখে হোসেন মিয়ার আট বছরের পুত্র কাউছার তার বোনকে বাঁচাতে গেলে সেওRead More
মা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে মা খুন
ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় মা দিবসের দিনে ছেলের হাতে মা নিহত হয়েছে। রবিবার সকালে পৌর এলাকার উওর পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পৈরতলা গ্রামের জনাব আলীর ছেলে ওয়াসকরনি মিয়ার ৩ স্ত্রীর মধ্যে ছোট স্ত্রী শনিবার তার নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যায়। সকালে মায়ের সাথে এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ওয়াসকরনি মা এর উপর হামলা চালায় এতে মা আনোয়ারা বেগমের মৃত্যু ঘটে। ঘটনার পর ছেলে পলাতক রয়েছে। পুলিশ জানান, রোববার সকালে আনোয়ারা বেগম মারা যান বলে হঠাৎ এলাকায় খবর ছড়িয়ে পড়ে। আনোয়ারার বড় ছেলে গোলাম রাব্বানি এলাকাবাসীকে জানান তার মা উচ্চRead More
Ssc পরীক্ষা সহ যে কোন পরীক্ষার রেজাল্ট জেনে নিন সবার আগে latest+official version!!!
2016 সালের ssc/dakhil রেজাল্ট যেনে নিন সবার আগে এবং একদম সহজে।আপনারা হয়ত অনেকেই জানেন আগামী 11May ssc রেজাল্ট প্রকাশিত হবে।সবার আগে রেজাল্ট দেখার জন্য এই অ্যাপ টি ব্যবহার করতে পারেন।এই অ্যাপ দিয়ে শুধু scc না psc,jsc,hsc সহ সব ধরনের রেজাল্ট জানতে পারবেন। আপনারা অনেকেই sms এর মাধ্যেমে রেজাল্ট জেনে থাকেন।কিন্তু অনেক দেরী করে রেজাল্ট জানানো হয় sms এর মাধ্যে তারপর আবার টাকা কাটবে। যত বার মেসেজ করবেন প্রতিবার ৳২.৫০ টাকা কারে কেটে নিবে।তাছাড়া বিডি রেজাল্ট ওয়েবসাইট এ অনেক সমস্যা করবে আপন ভিজিট ই করতে পারবেন না। কিন্তু আপনি খুব সহজেRead More



















