Main Menu

শোক সংবাদ:: লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ মোঃ এহসান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ শফিকুল ইসলামের মা সৈয়দ ফাতেমা আক্তারের ইন্তেকাল

[Web-Dorado_Zoom]

13139149_10206030457830133_9047915048314744667_nমোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ – ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহি গোকর্ণ ইউনিয়নের নূরপুর সৈয়দ বাড়ী নিবাসী লন্ডন আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দ মোঃ এহসান ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ শফিকুল ইসলামের মা সৈয়দ ফাতেমা আক্তার আর নেই। ইন্না লিল্লাহি……….রাজিউন। তিনি দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (রবিবার) সকাল সাড়ে সাত ঘটিকার সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল (৭৮) বছর। তার স্বামীর নাম সৈয়দ তজুম্মুল হক। রবিবার বাদ আসর গ্রামের বাড়ী নুরপুররে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি নাসিরনগর উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares