Main Menu

May, 2016

 

ভাষা সাহিত্য সৃষ্টি করে এবং সাহিত্য মননশীল মানুষ তৈরী করে:: র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

বাঙালীর চিরায়ত অরুণরাঙা গীতিময় সাংস্কৃতিক চেতনাবোধের আলোকময় প্রভা সকল ক্রান্তিকালে বাঙালীর বিজয় নিশ্চিত করে জাতীয় ইতিহাসকে করেছে সমুন্নত। বাঙালীর সেই শাশ্বত, আদি ও মৌলিক চেতনার ঝর্ণাধারায় স্নাত হতে গতকাল শুক্রবার বিকাল ৪টায় “ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের আয়োজনে বৃত্তি প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন,Read More


৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস

৮ মে রোববার রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি , ব্রাহ্মনবাড়িয়া ইউনিটের উদ্যোগে সকাল ৯ টায় বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করবে। বিকার ৪ টায় দিবসটির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. হাসিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, জেলাRead More


ইউপি নির্বাচন :: ১০৫ বৎসরের ময়না বেগম কেন্দ্রে এসে ভোট দিলেন

খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রতিবেদক: গত শ্রক্রবার থেকে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে আখাউড়ায় কেন্দ্রে কেন্দ্রে নিবাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়। দুপুর ৩টা থেকে ৫টি ইউনিয়নের ৪৭টি কেন্দ্রের ব্যালট পেপার, সীল সহ নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের কাছে তুলে দেয়া হয়। ৫টি ইউনিয়নের মোট ৭২ হাজার ৭’শ ৮৫ ভোটার আজ শনিবার সকাল ৮টা থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে ৪৭টি কেন্দ্রের ১৯৮টি কক্ষে শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। এ উপজেলার মোট ৫টি ইউনিয়নের ১৯জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেছেন। ভোট কেন্দ্র ঘুরে বড় ধরণের কোন অপ্রিতিকর ঘঁনার সংবাদ না পাওয়াRead More


ইউপি নির্বাচন:: আখাউড়া ও বিজয়নগরের ১০ ইউপিতে বিএনপি-জাপার ভোট বর্জন

ডেস্ক ২৪:: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বিজয়নগর উপজেলার ১৫টি ইউপির ১০টিতে ভোট বর্জন করেছে বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীরা। ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলেছেন তারা। শনিবার পৃথকভাবে প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট বর্জনের ঘোষণা দেন। ১৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৫ জন, সংরক্ষিত সদস্য (নারী) পদে ১৩১ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন


ইউপি নির্বাচন::বিজয়নগরের নির্বাচনী ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছে জেলা বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি ও সাধারণ সম্পাদক মো: জহিরুল হক খোকন জহির গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, প্রহসন, ভোট ডাকাতির নির্বাচন ও সীল মারার মহোৎসবের মাধ্যমে চর দখলের মত গোটা বিজয়নগর উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে জনপ্রিয় প্রার্থীদের নিশ্চিত বিজয়কে বাকশালী সন্ত্রাসী কায়দায় ছিনিয়ে নেওয়ার জন্য বিজয়নগর বাসীর কাছে দিবসটি লজ্জাস্কর কালোদিবস হিসেবে ঘৃণার সাথে স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিজয়নগরের দশটি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেই আমাদের দলীয় প্রার্থীর নির্বাচনী এজেন্ট ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য নির্বাচন শুরু হয় সকালRead More


বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ভোগ করছে ভারত, আমেরিকাও

দরজা জানালা খোলা রেখে এসি চালালে কী লাভ। ঘর ঠান্ডা তো হবেই না। মাঝখান থেকে হু হু করে কারেন্ট পুড়বে। গরম থেকে রেহাই দূর অস্ত্। এমন খামখেয়ালি কাজ মানা যায় না। বাংলাদেশের বাণিজ্যে এমনটাই হচ্ছে। রফতানিতে যত আয় তার চেয়ে ব্যয় বেশি। আয়ের ৮০ শতাংশ ছিদ্রপথে বিদেশে চলে যাচ্ছে। ঠেকাবে কে! সর্ষের মধ্যেই যে ভূত! অভিযোগের আঙুল কাস্টমস আর ব্যাঙ্ক কর্তাদের দিকে। রফতানি সংস্থার মালিকদের সঙ্গে যোগসাজসে তাঁরা অর্থ নির্গমনের পথ চওড়া করছেন। টাকার বৈভবে আহ্লাদে আটখানা। প্রাপ্য রসদ থেকে বঞ্চিত হয়ে শীর্ণ হচ্ছে দেশের অর্থনীতি। দোষটা শুধু বাংলাদেশের নয়,Read More


যুক্তরাষ্ট্র প্রবাসী খন্দকার মোঃ জয়নাল আবেদীন ও রাফিয়া বেগমের পক্ষ থেকে

বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কার্যালয়ে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের ফুলবাড়িয়ার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী খন্দকার মোঃ জয়নাল আবেদীন ও রাফিয়া বেগমের পক্ষ থেকে তাদের পুত্র খন্দকার মোঃ রাশেদুল আবেদিন রানা পৌরসভার নব নির্বাচিত মেয়র নায়ার কবীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি অ্যাডঃ কামরুজ্জামান অপু, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, শহর যুবলীগের আহবায়ক আমজাদ হোসেন রনি, মোঃ দুলাল মিয়া প্রমুখ।


সূর্য ডুবলেই ওরা পঙ্গু, অদ্ভুত রোগ পাকিস্তানে

ডেস্ক ২৪:: দিনের বেলায় আর পাঁচটা বাচ্চার মতোই পড়াশোনা করে, খেলে বেড়ায় ওরা। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরেই শুরু হয় যত বিপত্তি। সূর্যের সঙ্গে সঙ্গেই যেন ফুরিয়ে যায় ওদের প্রাণশক্তি। নড়াচড়ার ক্ষমতা পর্যন্ত থাকে না ওদের। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি! পাকিস্তানের কোয়েত্তা থেকে কয়েক কিলোমিটার দূরে মিয়ান কুন্ডি নামে একটা ছোট্ট গ্রাম। আর সেখানেই বাবা-মা এবং ভাই-বোনেদের সঙ্গে থাকে শোয়েব, রশিদ এবং ইলিয়াস নামের তিন ভাই। ওদের বয়স এক থেকে তেরোর মধ্যে। তিন জনেই এক বিরল রোগে আক্রান্ত। আর এই রোগের বিষয়ে চিকিৎসকদের কাছে এখনও কোনও সঠিক তথ্য নেই।Read More


ইউপি নির্বাচন: কসবার ৯ ইউপিতে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রধান দুই দল অাওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে।  ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম ধাপে আগামী ২৮ মে এ নয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রার্থীরা হলেন, মূলগ্রাম ইউপিতে মো. মঈনুল ইসলাম, মেহারী ইউপিতে মো. আলম মিয়া, বাদৈর ইউপিতে আবু জামাল খান, বিনাউটি ইউপিতে মো. ইকবাল হোসেন, গোপীনাথপুর ইউপিতে এসএসএ মান্নান, কসবা পশ্চিম ইউপিতে মো. মানিক মিয়া, কাইয়ূমপুর ইউপিতে মো. ইয়াকুব আলী ভূঁইয়া ও বায়েক ইউপিতে আল মামুন ভূঁইয়া। তবে দলীয় বিরোধের কারণে খাড়েরা ইউপিতে কোনোRead More


১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি ও গাঁজা উদ্ধার

ডেস্ক ২৪:: ০৬ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে ৮১ বোতল হুইস্কি এবং ১.৭৫০ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ০৬ মে ২০১৬ তারিখ চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বাগানবাড়ী সীমান্ত এলাকায়, ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইউনুছ আলী এর নেতৃত্বে মিনারকোট সীমান্ত এলাকায় এবং সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর জেসিও নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে কাশিমপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৮১ বোতল ভারতীয় হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। এছাড়া আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামানRead More


This site is protected by wp-copyrightpro.com