Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি ও গাঁজা উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb7516ডেস্ক ২৪:: ০৬ মে ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক অভিযান পরিচালনা করে
৮১ বোতল হুইস্কি এবং ১.৭৫০ কেজি গাঁজা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

০৬ মে ২০১৬ তারিখ চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বাগানবাড়ী সীমান্ত এলাকায়, ঘাগুটিয়া সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইউনুছ আলী এর নেতৃত্বে মিনারকোট সীমান্ত এলাকায় এবং সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর জেসিও নায়েব সুবেদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে কাশিমপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোট ৮১ বোতল ভারতীয় হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। এছাড়া আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে আজমপ্রু সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১.৭৫০ কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবি জওয়ানেরা।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares