Main Menu

বিশ্বকাপের ম্যাচ চলাকালীন রুবেলকে প্রস্তাব সুন্দরীর

[Web-Dorado_Zoom]

মেলবোর্ন: এবার খোদ অস্ট্রেলিয়ার মাটিতেই বিয়ের প্রস্তাব পেলেন বাংলাদেশি পেসার রুবেল হোসেন৷ তাও আবার এমনি কোনও জায়গা নয়, বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের ম্যাচ চলকালীন এমন প্রস্তাব পেলেন রুবেল৷
বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এক সুন্দরী তরুণী এভাবেই বিয়ের প্রস্তাব দিলেন বাংলাদেশ বিশ্বকাপ দলের ক্রিকেটার রুবেল হোসেনকে। প্লাকার্ডে তিনি লিখেছেন, ‘আমাকে বিয়ে করো রুবেল, আমি তোমাকে অনেক সুখে(হ্যাপি) রাখবো!’
বিশ্বকাপে খেলতে আসার আগে প্রাক্তন প্রেমিকা হ্যাপি তাঁর বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলা দায়ের করায় আগেই অনেক ধকল সামলাতে হয়েছে রুবেলকে৷একটা সময় তাঁর বিশ্বকাপে খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত অবশ্য বিশ্বকাপের ম্যাচগুলিতে খেলছেন তিনি৷ উইকেটও পাচ্ছেন৷
তবে, বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়াতে পৌঁছালেও হ্যাপির ভূত যেন কিছুতেই পিছু ছাড়ছে না রুবেলের। খেলার দিনগুলিতে কেউ না কেউ গ্যালারিতে তাঁকে আর হ্যাপিকে নিয়ে মজার মজার প্লাকার্ড বানিয়ে নিয়ে যাচ্ছেন। যেমন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের দিন বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড-এর গ্যালারিতে এক তরুণী তাঁকে দিয়ে বসেছেন বিয়ের প্রস্তাব! নিছকই মজার ছলে!






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares