Main Menu

বিজয়নগরে দুই শিক্ষককে অব্যাহতি, দুই ছাত্রকে বহিষ্কার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পরীক্ষায় নকল করার দায়ে জুয়েল ও সবুজ নামে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ধর্ম পরীক্ষা চলাকালে বিজয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা তাদের বহিষ্কার করেন।তারা দু জন ঐ বিদ্যালয়েরই ছাত্র।

শিক্ষা কর্মকর্তা শহীদ খালিদ জামিল জানান, উপজেলার ইসলামপুরের ওই পরীক্ষা কেন্দ্রে ইসলাম শিক্ষা পরীক্ষা চলাকালে সবুজ ও জুয়েল নকল করছিল। এ সময় নকলসহ তাদের হাতেনাতে আটক করে বহিষ্কার করা হয়।

এদিকে মকন্দপুর বিদ্যালয় কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে পরীক্ষার পরিদর্শকের দ্বায়িত্ব পালনের অভিযোগে এক শিক্ষককে এবং জালিয়াতিতে সহযোগিতার অভিযোগে এক প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূঁইয়া। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares