Main Menu

নবীনগরে ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ উদ্বোধন ও শিক্ষাবৃত্তি প্রদান

[Web-Dorado_Zoom]

ডেস্ক ২৪::ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর গ্রামে ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ ভবন উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইন্দুভূষণ ভৌমিক।
রামচন্দ্রপুর কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ ওই কলেজ ভবনের উদ্বোধন করেন। রূপালী ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক ব্যারিষ্টার জাকির আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে এলাকার ১৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তদের দেড় হাজার ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares