
রামচন্দ্রপুর কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ ওই কলেজ ভবনের উদ্বোধন করেন। রূপালী ব্যাংকের পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক ব্যারিষ্টার জাকির আহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে এলাকার ১৪০ টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্তদের দেড় হাজার ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়।