Main Menu

আগামীকাল সোমবার এস.এ.টিভি’র ২য় বর্ষপূর্তি

[Web-Dorado_Zoom]

প্রেস বিজ্ঞপ্তি::তৃতীয় প্রজন্মের হাই ডেফিনেশন( এইচডি) ও জনপ্রিয় টিভি স্যাটেলাইট চ্যানেল এস.এ.টিভির তৃতীয় বর্ষে পদার্পন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। ব্রাহ্মনবাড়িয়ায় এস.এ.টিভি দর্শক ফোরামের উদ্যোগে সকাল ১০টায় ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব থেকে শোভাযাত্রা বের হবে। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন। ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা’র সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম(বার), পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন দেলোয়ার।
এদিকে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠান মালার আয়োজন করেছে এস.এ.টিভি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares