Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সেফটি ট্যাঙ্কিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়ায় সেফটি ট্যাঙ্কিতে পড়ে ৪ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল করিমের নির্মানাধীন বাড়ির সেফটি ট্যাঙ্কি থেকে আজ রাত ৮ টার দিকে দমকল বাহিনী তার লাশ উদ্ধার করে। নিহত সিনহা সৌদি প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে। সিনহার খালাতো ভাই রাসেল জানান,বিকেলে খেলাধুলা করতে গিয়ে সে ঐ ট্যাঙ্কিতে পড়ে যায়। আবদুল করিমের নির্মানাধীন বাড়ির পাশেই ভাড়া থাকতো সিনহার পরিবার। অনেক খোজাখুজির পর তারা ঐ বাসার সেফটি ট্যাঙ্কিতে টর্চের আলো ফেলে ভেতরে সিনহার লাশ পায়। ট্যাঙ্কিটি খোলা ছিলো। বাসার নির্মান কাজও নিরাপত্তা বেষ্টনি ছাড়া করা হচ্ছে।নির্মানাধীন বাসাটির মালিক আবদুল করিম জানান,শিশুটি ইচ্ছেকৃত ভাবে সেফটি ট্যাঙ্কিতে পড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান,আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares