Main Menu

আশুগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি::: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের টুঙ্গীপাড়ায়। মৃত শিশুরা হচ্ছে টুঙ্গীপাড়া গ্রামের মকবুল মিয়ার মেয়ে বৃষ্টি আক্তার-(৩) এবং নবীনগর উপজেলার থানাকান্দি গ্রামের জাহের মিয়ার ছেলে রাকিব মিয়া-(৪)।
এলাকাবাসী জানান, শিশু রাকিব তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশু রাকিব এবং বৃষ্টি আক্তার বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দুপুর ১টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
এ ব্যাপারে শরীফপুর ইউপি সফিউদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করতে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, বিষয়টি আমি শুনেছি। ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন আমাকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর কথা জানিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares