
এলাকাবাসী জানান, শিশু রাকিব তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিশু রাকিব এবং বৃষ্টি আক্তার বাড়ির পাশের ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। দুপুর ১টার দিকে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
এ ব্যাপারে শরীফপুর ইউপি সফিউদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করতে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, বিষয়টি আমি শুনেছি। ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন আমাকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর কথা জানিয়েছেন।