Main Menu

June, 2013

 

আশুগঞ্জে ‍”স্মৃতিতে অমর জিয়া ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি ॥ শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আশুগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ এর উদ্যোগে মঙ্গলবার সকালে দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে  স্মৃতিতে অমর জিয়া শীর্ষক আলোচনা সভা ও  মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । উক্ত সভায় শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি সহ-যুববিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি প্রতিষ্টাতা সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ তৌহিদুল ইসলাম নাসির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক,মোঃ আলমগীর খাঁন মেম্বার, আশুগঞ্জ উপজেলা ছাত্রদল, সভাপতি সেলিম পারভেজ,Read More


আখাউড়ায় বিপুল পরিমাণ পিরানহা মাছসহ আটক এক

প্রতিনিধি : আখাউড়ায় প্রায় ১ হাজার কেজি পিরানহা মাছ সহ এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার আমোদাবাদ এলাকা থেকে এগুলো আটক করা হয়। এসময় একটি চায়না মিনি পিকআপও আটক করা হয়। আটককৃত যুবক হলো আখাউড়া উপজেলার ধরখারের সাইফুল (২২)। বিজিবি ১২ ব্যাটালিয়নের আলী নগর বিশেষ ক্যাম্পের জওয়ান সাইফুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া-চান্দুরা সড়কের আমোদাবাদ এলাকা থেকে একটি পিক আপ তল্লশি চালিয়ে ১ হাজার কেজি পিরানহা পাওয়া যায়।


১৮৬ বোতল ফেন্সিডিলসহ ৩জন আটক

প্রতিনিধি : আখাউড়ায় ১৮৬ বোতাল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। গত মঙ্গলবার ভোর রাতে উপজেলার তন্তর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো আনোয়ার হোসেন (২২), সবুজ মিয়া (২৪), সারফিন (২০)। তাদের বাড়ি মোগড়া দণি পাড়া। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব-৯ এর ডিএডি সহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল তন্তর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বস্তার ভেতর থেকে ১৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।


কসবা প্রতিবন্ধিতা সনাক্তকরণ ওরিযেন্টেশন কর্মশালা

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা মিলনায়তনে আজ (৪জুন)মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিবন্ধিতা সনাক্তকরণ এক ওরিযেন্টেশন এক দিনের কর্মশালা উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।কসবা উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফা মাহমুদ সারোয়ারের সভাপতিত্বে প্রতিবন্ধিতা সনাক্তকরণ এক ওরিযেন্টেশন সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) আবু ফাতা মো.সফিকুল ইসলাম,কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো.ইকবাল হুসাইন,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমজি হাক্কানী প্রমুখ। এতে বক্তব্য রাখেন ,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ মো.তসলিম মিয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মূলগ্রাম ইউপি চেয়ার ম্যান মাইনুলRead More


পৌরসভা ঘোষণা করায় বাঞ্ছারামপুরে আনন্দ মিছিল

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করায় সোমবার দুপুরে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী। উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা সদরের প্রায় পাঁচ শতাধিক মানুষ ঢাকঢোল বাঁজিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক রিপন, মো. সেলিম, সাদ্দাম হোসেন, অলিউল্লাহ ও হুমায়ুন মিয়া প্রমুখ। প্রসঙ্গত, গত ২৭ মে সোমবার মন্ত্রীসভার বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর ও ময়মনসিংহের গফরগাঁওকে পৌরসভা ঘোষণা করা হয়। উপজেলা সদরের বাঞ্ছারামপুর, সফিরকান্দি, জগন্নাথপুর, দশদোনা, দূর্গারামপুর ও আছাদনগরকে নবগঠিত এ পৌরসভায় অন্তুর্ভুক্ত করাRead More


নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের দুই সন্তানের জননী আফিয়া বেগম (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ ঘটিকায় গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামে। জানা গেছে পারিবারিক কলহের জের হিসেবে মোঃ আনিছ মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী আফিয়া বেগম (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এস আই মহিউদ্দিন সুমন জানান। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আফিয়ার চাচা চটিপাড়া গ্রামের মোঃ রিয়াজ জামাল, জানান আফিয়ার স্বামী খুব খারাপ প্রকৃতির লোক। বিয়ের পর থেকেই তাদের মাঝে ঝগড়া লেগেRead More


জিয়াউর রহমানের ৩২ তম শাহাদাৎ বার্ষিকীতে জেলা ছাত্রদলের র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্র নায়ক জিয়াউর রহমানের ৩২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সোমবার জেলা পরিষদ চত্বর হতে এক শোক র‌্যালী আরম্ভ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস কাব চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি মো: শামীম মোল্লার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা জেলা বিএনপির সাবেক সভাপতি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমানRead More


মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী কুকুরের টিকাদান কর্মসূচী

প্রতিবেদক : বাংলাদেশকে জলাতংক রোগ থেকে মুক্ত করতে জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে, জলাতংক প্রতিরোধে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচী (এমডিভি-২০১৩) এর বাস্তবায়ন উপলে স্বেচ্ছাসেবকদের এক প্রশিণ কর্মশালা সোমবার পৌরসভার মাহবুবুল হুদা সভাকে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১২টি ওয়ার্ডে উক্ত ঠিকাদান কর্মসূচী সফল করার ল্েয আজ থেকে চারদিনব্যাপী এক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। আজ ভোর ৫টায় থেকে পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে উক্ত কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এ উপলে গতকাল টিকাদান কর্মসূচীর সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের উক্ত প্রশিণ প্রদান করা হয়। পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়াRead More


মাষ্টার প্লানের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক শহর রূপান্তর করতে কাজ করছে পৌরসভা.. পৌর মেয়র

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিক শহর রূপান্তর করতে একটি মাষ্টার প্লানের আওতায় এনে পৌরসভার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন পুরুনো রাস্তা সংস্কার ছাড়াও নতুন নতুন রাস্তা নির্মাণ করা হচ্ছে। পুরুনো রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করা হচ্ছে। নতুন রাস্তা নির্মাণের ক্ষেত্রে পৌরসভার অনুন্নত স্থান ও দূর্গম এলাকা এবং জনগুরুত্বপূর্ণ স্থানকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মেয়র সোমবার সকালে উত্তর পৈরতলার পূর্বপাড়া রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এসময় মেয়র আরো বলেন, এই রাস্তাটিRead More


বিজয়নগরে কাঠালের বাম্পার ফলন, বিক্রয়মূল্য ও ফলনে খুশি কৃষক

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এ বছর কাঠালের বাম্পার ফলন হয়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন বাজারে ৩০/৩৫ লাখ টাকার কাঠাল বেচা-কেনা হচ্ছে। ফলন ভালো হওয়ায় কাঠাল চাষীদের মুখেও আছে তৃপ্তির হাসি। এখানকার কাঠাল মষ্টি ও রসালো হওয়ায় দেশজুড়ে রয়েছে এর বিশেষ কদর। বিজয়নগর উপজেলায় নরম. রসালো ও চাওলা এই ৩ ধরনের কাঠাল চাষ করা হয়।অনুকুল আবহাওয়া ও পরিচর্যার কারনে এবছর বিজয়নগরে কাঠালের বাম্পার ফলন হয়েছে। উপজেলার আউলিয়া বাজার, বিষ্ণুপুর, কাঞ্চনপুর,খাটিঙ্গা, কাশিমপুর, সিঙ্গারবিল, চম্পকনগর, কালাছড়া, মেরাশানী, কামাল মোড়া, নূরপুর, কাশিমপুর, হরষপুর, ধোরানাল, মুকুন্দপুর, সেজামুড়া, নোয়াগাঁও, পত্তন এলাকায় রয়েছে প্রায় ৩ শতাধিক কাঠাল বাগান।Read More


This site is protected by wp-copyrightpro.com