Main Menu

পৌরসভা ঘোষণা করায় বাঞ্ছারামপুরে আনন্দ মিছিল

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা করায় সোমবার দুপুরে আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।

উপজেলা সদরের প্রতাপগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা সদরের প্রায় পাঁচ শতাধিক মানুষ ঢাকঢোল বাঁজিয়ে মিছিলে অংশ নেয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য এনামুল হক রিপন, মো. সেলিম, সাদ্দাম হোসেন, অলিউল্লাহ ও হুমায়ুন মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৭ মে সোমবার মন্ত্রীসভার বৈঠকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদর ও ময়মনসিংহের গফরগাঁওকে পৌরসভা ঘোষণা করা হয়।

উপজেলা সদরের বাঞ্ছারামপুর, সফিরকান্দি, জগন্নাথপুর, দশদোনা, দূর্গারামপুর ও আছাদনগরকে নবগঠিত এ পৌরসভায় অন্তুর্ভুক্ত করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares