Main Menu

নির্যাতনে অতিষ্ঠ হয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের দুই সন্তানের জননী আফিয়া বেগম (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ ঘটিকায় গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামে। জানা গেছে পারিবারিক কলহের জের হিসেবে মোঃ আনিছ মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী আফিয়া বেগম (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এস আই মহিউদ্দিন সুমন জানান। এ ব্যাপারে নাসিরনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আফিয়ার চাচা চটিপাড়া গ্রামের মোঃ রিয়াজ জামাল, জানান আফিয়ার স্বামী খুব খারাপ প্রকৃতির লোক। বিয়ের পর থেকেই তাদের মাঝে ঝগড়া লেগে রয়েছে। ঘটনার ৪/৫ দিন আগেও আফিয়ার শ্বশুর শ্বাশুরী তাকে মারপিট করে তার পিত্রালয়ে পাঠিয়ে দেয়। পরে স্বামী আনিছ মিয়া গিয়ে বিচার শালিস করে আফিয়াকে স্বামীর বাড়িতে নিয়ে আসে। আজ সকালে আমাদের বাড়িতে খবর যায় আফিয়া মারা গেছে। আমরা গিয়ে দেখি আফিয়ার লাশ ঘরের ভিতর মাটিতে পড়ে রয়েছে। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ থানায় নিয়ে আসে। এ বিষয়ে কি হয়েছে এর বেশী কিছু বলতে পারেনি চাচা রিয়াজ জামাল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares