June, 2013
নাসির নগর সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরণে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
নাসির নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা সোনালী ব্যাংকে কৃষি ঋণ বিতরনে, ব্যপক অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে কোনরূপ কাগজ পত্র ছাড়াই শুধু ভোটার আইডি কার্ড, এক কপি ছবি, ও একটি ভূয়া মাঠ পর্চা ও জাতীয়সনদ দ্বারা একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলেসহ একাধিক ব্যক্তিকে ঋণ দেওয়া হচ্ছে। বিনিময়ে ১৫ হাজার টাকা ঋণ দিয়ে এক শ্রেণীর দালালের মাধ্যমে ৩ হাজার টাকা ঘুষ রেখে দেওয়া হচ্ছে। আবার এমন লোককেও ঋণ দেওয়া হচ্ছে যাদের কোন জমিজমা ও বাড়িঘর কিছুই নেই। আর ওই ঘুষের টাকাRead More
রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা গাছতলায় চলছে পাঠদান কার্যক্রম
প্রতিনিধিঃ উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নীচে চলছে কোমলমোতি শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচী। স্কুলটির এমন জরাজীর্ণ অবস্থা যে, বাহির থেকে দেখে বোঝার কোন উপায় নেই। ভিম, কলাম ও ছাদের ফাটলের কারণে ভয়ে কেউ ভিতরে ঢুকতেও সাহস পায়না। যে কোন মুহুর্তে ভবন ধসে প্রাণহানির মত মারাত্মক দুর্ঘনা ঘটতে পারে। সরেজমিনে ঘুরে দেখা যায়, ১৯৮৪ সালে স্থাপিত এই স্কুলটিতে বর্তমানে ১৮৪ জন ছাত্রছাত্রী ও ৪ জন শিক্ষক রয়েছে। ১৯৯৪ সালে দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন স্থাপিত হলেও ভবনটিতে বিভিন্ন যায়গায় ফাটল দেখা দেয়ায় ২০০৯ সালে উপজেলা শিক্ষা অফিসার মোতাহারবিল্লা তাRead More
সরাইল গ্যাসের দাবীতে ঢাকা-সিলেট, কুমিলা-সিলেট মহাসড়ক অবরোধ
শামীম উন বাছির : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্যাসের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। আজ বুধবার সকালে গ্যাসের সংযোগের দাবীতে সরাইল উপজেলার শাহবাজপুর ২নং গেইট এলাকায় শাহবাজপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় বিক্ষোভকারী গাছ ফেলে মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় কয়েক হাজার যাত্রী চরম দুর্ভোগের পোহাতে হয়। পরে পুলিশ এসে এক ঘন্টা পর বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরেRead More
কসবা সালদা গ্যাস থেকে বঞ্চিত যেন নিজ গৃহে পরবাসী
খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য ঐতিহ্য সমৃদ্ধ জনপদ কসবার সাধারণ মানুষ অনেকবারই বঞ্চিত,প্রতারিত ও উপেক্ষিত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ও কর্তা ব্যক্তিরা বহু বহু সুন্দর আশ্বাসের বাণী শুনিয়েছেন।বাস্তবে তা আর আলোর মুখ দেখেনি। প্রতিটি সরকার এ অঞ্চলের সম্পদ অন্য অঞ্চলে নিয়ে অনুন্নত অঞ্চলকে উন্নত করছে। মিল,কারখানা স্থাপন করছে।সর্বোপরি এ অঞ্চলের গ্যাস সারা দেশেই ব্যবহার হচ্ছে। কিন্ত কসবার মানুষ এখন এর ব্যবহার থেকে বঞ্চিত। কসবা সর্বদলীয় ভাবে আন্দোলন হয়েছে। “কসবার গ্যাস কসবা চাই-আর না হলে রক্ষা নাই”। এই রকম শত শত শ্লোগানে আকাশ বাতাস ধবনিত হয়েছে।অবস্থাদৃষ্টে মনে হচ্ছে কসবাবাসীRead More
সরাইলে দেওয়ান মাহবুব আলীর ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বাসিন্দা সাবেক গণপরিষদ সদস্য স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দেওয়ার মাহবুবব আলী কুতুব মিয়ার ৪২ তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ভাষা সৈনিক অ্যডভোকেট আব্দুস সামাদ। হোসাইন আহমেদ তফসির পরিচালিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজাহান মিয়া, আব্দুর রাশেদ, আইয়ুব খান,আব্দুল অহাব, মনির উদ্দিন আহমেদ, বায়তুল হোসেন খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) ঠাকুর মেজবা উদ্দিন, আশরাফ উদ্দিন, যতিন্দ্র মোহন চৌধুরী, দেওয়ানRead More
সরাইলে ১১‘শ ৬৫ বোতল মাদক ধ্বংস
প্রতিনিধিঃ সরাইলে ১১‘শ ৬৫ বোতল মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল দুপুরে সরাইল থানা কমপ্লেক্সের ভিতরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে পুলিশ। পুলিশ জানায়, গত দুই মাসে বিভিন্ন স্থানে ও সড়কে অভিযান চালিয়ে সরাইল থানা পুলিশ মদ ও ফেন্সিডিল জাতীয় বোতলজাত তরল মাদক দ্রব্য উদ্ধার করে। মাদকের সাথে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী ও সেবনকারীদের বিভিন্ন সময়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেনের উপস্থিতিতে ১১‘শ ৬৫ বোতল মাদক ধ্বংস করে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী ও তদন্তকারী কর্মকর্তা সহকারীRead More
অসহনীয় গরমে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়াবাসী
শামীম উন বাছির :ব্রাহ্মণবাড়িয়ায় চার দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। কাঠফাটা গরমে মানুষের হাঁপাস অবস্থা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বাতাসে জলীয়বাষ্পের পরিমান বেশি থাকায় এবং আকাশে হালকা মেঘ থাকার কারণে ভ্যাপসা গরমের সৃষ্টি হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসে সে বলা হয়েছে এ অঞ্চলে শুক্রবার রাতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরম কিছুটা কমতে পারে বলে বলে সবাই মনে করেন।রোববার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রচণ্ড গরম পড়েছে। গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ভ্যাপসা এ গরমে মানুষজন অতীষ্ঠ হয়ে উঠেছেন। বিশেষ করে মহিলা ওRead More
নবীনগরে প্রবাসীর স্ত্রীর আত্বহত্যা
এস.এ.রুবেল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস দিয়ে এক প্রবাসীর স্ত্রীর আত্বহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের বাঁশবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এক সন্তানের ওই জননী আত্বহত্যা করেছে বলে ধারণা করছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দৃষ্টি নন্দন পৌরসভা গঠনে নগরবাসীর সহযোগিতা চাই.. পৌর মেয়র
“ভেবে চিন্তে খাই-অপচয় কমাই” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০১৩ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কার্যক্রম উদ্বোধনকালে ব্রাহ্মবাড়িয়ার পৌরসভার মেয়র ও মিউনিসিপল এসোসিয়েসন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা মো. হেলাল উদ্দিন বলেছেন, ব্রাহ্মবাড়িয়া শহরকে আধুনিক, দৃষ্টি নন্দন, পরিষ্কার পরিছন্ন শহরে রূপান্তর করতে শহরের বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন নির্মান এবং সংষ্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। পৌরসভার কর্মকর্তাগণ শহরকে পরিচ্ছন্ন রাখতে আন্তরিক ভাবে পরিচ্ছন্নতা কাযক্রম তদারকি করছেন। পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিত ভাবে তাদেও দায়িত্ব পালন করছে। এRead More
ম. ফ. কাইয়ুম খান খুকুর মৃত্যুতে পৌর জাতীয় পার্টির গভীর শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ম. ফ. কাইয়ুম খান খুকুর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ ফিরোজ খান ও সদস্য সচিব আবু কাউসার খান। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ আরো বলেন, ম. ফ কাইয়ুম খান খুকু ছিলেন পৌর জাতীয় পার্টির একজন অভিভাবক। তার আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।



















