Main Menu

সরাইলে দেওয়ান মাহবুব আলীর ৪২ তম মৃত্যুবার্ষিকী পালিত

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের বাসিন্দা সাবেক গণপরিষদ সদস্য স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দেওয়ার মাহবুবব আলী কুতুব মিয়ার ৪২ তম মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দেওয়ান মাহবুব আলী স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ভাষা সৈনিক অ্যডভোকেট আব্দুস সামাদ। হোসাইন আহমেদ তফসির পরিচালিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহজাহান মিয়া, আব্দুর রাশেদ, আইয়ুব খান,আব্দুল অহাব, মনির উদ্দিন আহমেদ, বায়তুল হোসেন খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) ঠাকুর মেজবা উদ্দিন, আশরাফ উদ্দিন, যতিন্দ্র মোহন চৌধুরী, দেওয়ান রৌশন আরা প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালে আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত আদায়ের জন্য হাঙ্গেরীরর রাজধানী বুদাপেষ্টে বিশ্বশান্তি সম্মেলনে যোগদান শেষে দেশে ফেরার পথে গনহত্যার খবর পেয়ে ভারতে মৃত্যৃবরণ করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares