Main Menu

June, 2013

 

কসবায় পাহাড়িকা ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রতিনিধি ॥ বৃহষ্পতিবার আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া, আখউড়াসহ বিভিন্ন ষ্টেশনে আন্তনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশনে সন্নিকটে পৌছার সময় ৩টি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছলে বিকেল ৪টায় লাইনচ্যুত বগি সরালে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


কালিসীমায় তুচ্ছ ঘটনার জের ধরে দুদলের সংঘর্ষে আহত ২০

প্রতিবেদক ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সদর উপজেলার নাটাই দঃ ইউনিয়নের কালিসীমা গ্রামে দুদলের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে,শিশুদের খেলা নিয়ে কালিসীমা (বুধাই) মোল্লা বাড়ীর উত্তর বাড়ী ও দক্ষিণ বাড়ীর লোকদের মধ্যে বিরোধ তৈরী হয়। গত বুধবার রাতে উত্তর বাড়ীর লোকজন দক্ষিণ বাড়ীর দুলাল মিয়ার ছেলে সাইদুল(১৮) কে ফোনে ডেকে নিয়ে মারধর করে।এ ঘটনার জের ধরে  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দুদলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বাবু(২২),খালেদা খাতুন(৫০) ,ইসলাম(২৭) ,সাবের(২৮),কাসম আলী(২৫),জাকির হোসেন(৩৮),জুম্মান৯২৬), কোহিনুরবেগম(৫৫),আবু শামা(২৫), সামসুল হক(২৮),মোশারফ (২০),নাজির(৩০), খায়েশ মিয়া(৩৭),সহRead More


নাসিরনগরের দশ মামলার আসামী কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতার

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত আরিছ মিযার পুত্র কুখ্যাত ডাকাত আন্তঃ জেলা ডাকাত চত্রের সদস্য দশ মামলার আসামী আহাদ (৩৫)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বৃহস্পতিবার নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আকরাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায় আহাদের বিরুদ্ধে নাসিরনগর, আশ পাশের থানা ও আদালতে চুরি,ডাকাতি,ধর্র্ষন,নারী নির্যাতন, অপহরণ,দস্যুতা, নারী ও শিশু নির্যাতনসহ দশটি মামলা রয়েছে। কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতারে এলাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে।


দশ মামলার আসামী কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতার। এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে

প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের মৃত আরিছ মিযার পুত্র কুখ্যাত ডাকাত আন্তঃ জেলা ডাকাত চত্রের সদস্য দশ মামলার আসামী আহাদ (৩৫)কে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আকরাম হোসেন গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানায় আহাদের বিরুদ্ধে নাসিরনগর, আশ পাশের থানা ও আদালতে চুরি,ডাকাতি,ধর্র্ষন,নারী নির্যাতন, অপহরণ,দস্যুতা, নারী ও শিশু নির্যাতনসহ দশটি মামলা রয়েছে। কুখ্যাত ডাকাত আহাদ গ্রেফতারে এলাকায় জনমনে স্বস্থি ফিরে এসেছে।


বীর মুক্তিযোদ্ধা ম.ফ কাইয়ুম খান খুকুর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, জেলা নাগরিক কমিটির সহ সভাপতি, রোটারী কাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর প্রেসিডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট সমাজসেবক, সংগঠক, রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ম.ফ কাইয়ুম খান খুকুর জানাযা  বুধবার বাদ জোহর স্থানীয় কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় মরহুমের আত্মীয় স্বজন, বন্ধুমহল, শুভাকাংখী, শুভানুধ্যায়ীসহ জেলার বিশিষ্ট রাজনীতি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল পরিমাণ শোকাহত জনতা অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে শোকপ্রকাশ করে  বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ কে এমRead More


জিন এক্সপার্টের মাধ্যমে স্বল্প খরচে ও স্বল্প সময়ে টিবি রোগের চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে

প্রতিবেদক : ডটস্ স্বল্প খরচে একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি টিবি কোয়ার্টারলী মনিটরিং সভা বুধবার সিভিল সার্জনের সম্মেলন কে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচী স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত সভা ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ শাহ আলম, ডাঃ আব্দুর রব, ডাঃ শওকত হোসেন, ডাঃ শহিদুল ইসলাম, ডাঃ এ এস এম মুসা খান, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ ইকবাল হোসেন প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, জিন এক্সপার্টেরRead More


পুত্রের জীবন ও উচ্চ আদালতের রায়ে পাওয়া জায়গা বাঁচাতে পুলিশ সুপারের সাহায্য কামনা

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইক পাড়া এলাকার বাসিন্দা জেলা ছাত্রলীগ নেতা সবজুল মমিন তালুকদার সবুজের বাবা মমিনুল হোসেন তালুকদার পুত্রের জীবন ও উচ্চ আদালতের রায়ে পাওয়া জায়গা পেতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার এ আবেদন করেন তিনি। আবেদনপত্র সূত্রে জানা গেছে,  ১৯৯৫ সালে ৯ শতাংশ জায়গা জোর পূর্বক দখল করতে চাইলে জনৈক জহিরুল ইসলামকে বিবাদী করে নিন্ম আদালতে মামলা করেন মমিনুল হোসেন তালুকদার। এরপর ২০০৬ সালে আদালত তার (মমিনুল হোসেন তালুকদার) পক্ষে রায় দিলে বিবাদী পক্ষ জর্জ কোর্ট এবং একইভাবে হাইকোর্ট পর্যন্ত আপিল করে। কিন্তু হাইকোর্টও পূর্ববর্তী আদেশRead More


নবীনগরে এক ইউপি চেয়ারম্যান বরখাস্ত

প্রতিনিধি:ফৌজদারি অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া গোলাপকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিইডি)। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোছাম্মত কামরুন্নাহার স্বাক্ষরিত এক আদেশে তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, চেয়ারম্যান গোলাপ ওই ইউনিয়নে সংগঠিত দাঙ্গা-হাঙ্গামা ও হত্যা মামলার আসামি। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম নাজিম উদ্দিন ওই চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ওই আদেশের কপি ফ্যাক্স যোগে তার কাছে পৌঁছেছে। আদেশে বলা হয়, ওই চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া ইউনিয়নRead More


শারজায় আগুনে বাংলাদেশিসহ নিহত ৪

শারজা: সংযুক্ত আরব আমিরাতের শারজায় এক কীটনাশক কারখানায় আগুন লেগে বাংলাদেশিসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার রাতে শারজার ওই কারখানায় আগুন লেগে আটজন গুরুতর আহত হয়। তাদের মধ্যে চারজন মঙ্গলবার মারা গেছেন। প্রতিবেদনে জানানো হয়, নিহতদের মধ্য বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক রয়েছেন। আহত চারজন আল কুয়েতী ও আল কাশেমী হাসপাতালে ভর্তি আছেন। শারজা সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল সুয়াদি জানান, স্থানীয় সময় রোববার রাত ৯টার দিকে শিল্প এলাকা আল সাজার ওই কারখানায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুনRead More


নাসিরনগরে আইনশৃঙ্খলার উন্নতি কল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি:- বুধবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মোঃ ওমরাও খানের সভাপত্বিতে উপজেলার আইনশৃঙ্খলা উন্নতি কল্পে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এর সিনিয়র এ এস পি মোঃ শাহ আলম বকাউল। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের সহ সঙ্গীয় অফিসারবৃন্দ। উক্ত সভায় এলাকার ১০০০/১২০০ লোকের সমগম ঘটে। মত বিনিময় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান (পান্না), কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃRead More


This site is protected by wp-copyrightpro.com