Main Menu

June, 2013

 

ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেত থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেত থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার পাইকপাড়া মৌজায় আবদুর রউফের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। গৃহবধুর নাম লাইলি বেগম(৪৫)। সে পাশ্ববর্তী চাপুইর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। পরিবারের লোকজন জানায়,লাইলি বেগম প্রতি বৃহস্পতিবারে আখাউড়ায় খড়মপুর মাজারে যায়।গত বৃহস্পতিবারেও সকালে তিনি বাড়ী খড়মপুরের উদ্দ্যেশে বের হলেও রাতে ফিরে আসেনি।পুলিশ জানায়,শুক্রবারে সকালে খবর পেয়ে দুপুরের দিকে লাশ উদ্ধারকরা হয়। লাশের শরীরের কানের নীচে আঘাত ও নাকে-মুখে রক্তের চিহ্ন রয়েছে।


ঝুকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে বাস, যে কোন সময় দুর্ঘটনার সম্ভবনা !

প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক নাসিরনগর সরাইল হয়ে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানী ঢাকাগামী বাসগুলো ঝুকিপূর্ণ ব্রীজের উপর দিয়ে চলাচল করছে। অনুমাণ ১৯৬২ সালে নির্মিত নাসিরনগর মহাখাল ব্রীজটি অত্যান্ত ঝুকিপূর্ণ। তাছাড়াও ইছাপুর দুইটি ফান্দাউক কাস্তি নদীর উপর নির্মিত ব্রীজগুলো অত্যান্ত ভয়ানক ঝুকিপূর্ণ। ওই সমস্ত ব্রীজ যে কোন সময় ধ্বষে পড়ে ভয়াবহ সড়ক দূর্ঘটনার সম্ভবনা হয়েছে। তাছাড়াও রাস্তার দুই পাশে বন বিভাগ বিভিন্ন মালিকাধীন গাছপালাও বাঁশঝাড়ের ডালপালার কারণে বাস চলাচল ব্যহত হচ্ছে। জানা গেছে ২২ মে স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এড. ছায়েদুল হক এমপি বাসRead More


নাসিরনগরে বিষপানে নব বধুর আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি: স্বামীর ও পরিবারের সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় এক নব বধু। ঘটনাটি ঘটেছে বৃহ¯পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে আশুরাইল গ্রামে। জানা গেছো আশুরাইল গ্রামের সিরু মিয়ার স্কুল পড়–য়া সপ্তম শ্রেনীর ছাত্রী হোসনা বেগম (১৭) কে প্রেম করে বিয়ে করে প্রতিবেশী দুধ লাল মিয়ার ছেলে হোটেল বয় মোঃ আতিক মিয়া (১৮)। বিযের পর হোসনার নামে ৩০ শতাংশ জমি লিখে দেয় আতিকের পরিবার। বর্তমানে জমিটি স্বামী আতিকের নামে লিখে দেওয়ার জন্য স্ত্রী হোসনাকে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে স্বামী আতিক ও তার পরিবারেরRead More


নাসিরনগরে বজ্রপাতে স্ত্রী নিহত স্বামী আহত

প্রতিনিধি:বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান সাড়ে সাত ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নে চান্দেপাড়া গ্রামে বজ্রপাতে স্ত্রী আছমা বেগম (২৫) নিহত ও স্বামী নসু মিয়া (৩০) আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে প্রচন্ড গরমে স্বস্থির জন্য গ্রামের কাচন মিয়ার ছেলে নসু মিয়া (৩০) তার স্ত্রী আছমা বেগম (২৫) কে নিয়ে বাড়ি দণি পাশে খোলা জায়গা ঘুরাফেরা করছিল এ সময় হঠাৎ বজ্রপাতে আঘাতে স্ত্রী আছমা বেগম ঘটনার স্থলে মারা যায়।স্বামী নসু মিয়া মারাত্মক আহত হয়। আহত নসু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সরাইলে গরু চোর যখন ইউপি সদস্য প্রার্থী

প্রতিনিধিঃ সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ছয় নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচন আগামী ১০ জুন। প্রার্থী হয়েছেন চার জন। দুই প্রার্থীর এক জনের বিরুদ্ধে রয়েছে দু’টি গ্রেপ্তারি পরোয়ানা। অপর জনের বিরুদ্ধে রয়েছে গরু চুরির অভিযোগ ও গ্রেপ্তারি  পরোয়ানা। আসামী হয়ে ও তারা দু’জনই বীর দর্পে উপজেলায় এসে মনোনয়ন পত্র ক্রয় করেছেন। বাছাইয়ে ও কেউ বাদ পড়েননি। স্বশরীরে হাজির হয়ে নিয়েছেন প্রতীক বরাদ্ধ। রহস্য জনক কারনে নিরব প্রশাসন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ বছরের ২৬ মার্চ জায়গা সংক্রান্ত বিরুধের জের ধরে ইউপি সদস্য মোঃ মারাজ মৃধা খুন হয়। ফলে ওইRead More


নবীনগরে পুকুরে বিষ ঢেলে ৫ লাধিক টাকার মাছ নিধন

প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার বাঘাউড়া গ্রামে মৎসজীবী সমিতির পুকুরে আবারো দুর্বৃত্তরা বিষ দিয়েছে । গত বুধবার রাতের আঁধারে বিষ ঢেলে দেয়। এতে প্রায় ৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান সমিতির সদস্যরা। বাঘাউড়া মৎসজীবী সমিতির ওই পুকুরটির লিজ সংক্রান্ত বিষয় নিয়ে দন্ধের জের ধরে গ্রামের প্রভাবশালী শহিদুল ইসলাম ও মোকছুদ মিয়া গংরা সমিতির সম্পাদক মনজুরুল আলম এর কাছে এক লক্ষ  টাকা চাঁদা দাবী করে । চাঁদা না দেওয়ায় ওই প্রভাবশালীদের নেতৃত্বে সন্ত্রাসী কাউসার ও ভূট্রো মিয়া পুকুর পাহাড়াদারের সামনেই পুকুরে বিষ ঢেলে দেয়ার এ অভিযোগ করেন সমিতির সম্পাদক মনজুর ।Read More


বাজেটে যেসব প্রযুক্তি পণ্যের দাম বাড়তে ও কমতে পারে

ডেস্ক ২৪: আজ ৬ জুন বৃহস্পতিবার ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবারের বাজেটে শুল্ক বাড়ানোর ফলে অনেক গুরুত্বপূর্ণ পণ্যের দাম বাড়বে। আবার কিছু পণ্যের দাম কমেও যাবে। এর মধ্যে সম্ভাব্য যেসব প্রযুক্তি পণ্যের দাম বাড়তে পারে সে তালিকায় রয়েছে মোবাইল ফোন, চার্জার, ফটোকপি ও ফ্যাক্স মেশিন, গাড়ি ও সৌরশক্তি চালিত বাতি ইত্যাদি এবং যেসব প্রযুক্তি পণ্যের দাম কমতে পারে সে তালিকায় রয়েছে সিম কার্ড, সব ধরনের মেমোরি কার্ড ও ফ্লাশ ড্রাইভ, প্রিন্টিং কালি ইত্যাদি। জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩-১৪Read More


পুলিশ প্রশাসনে ১৪ রদবদল

ডেস্ক ২৪: পুলিশের এক উপ-মহাপরিদর্শক (ডিআইজি ), অতিরিক্ত উপ-মহাপরিদর্শকসহ (এডিশনাল ডিআইজি) ১৪টি পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে এ সংক্রান্ত  প্রজ্ঞাপণ জারি করা হয়েছে। প্রজ্ঞাপণ সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রস্তাবিত সন্ত্রাসদমন ইউনিট গড়ার দায়িত্ব) নাজিবুর রহমানকে রাজারবাগ টেলিকমে, পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. ফজলুর রহমানকে বিপিএ সারদা রাজশাহীতে, এসবি ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিমকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে, পুলিশ স্টাফ কলেজ ঢাকার অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. মোজাম্মেল হোসেনকে সিআইডি ঢাকায়, পঞ্চম এপিবিএন ঢাকার অধিনায়কRead More


নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক ॥ ফাঁকা গুলি

প্রতিনিধি ॥  ব্রা‏হ্ম‏ণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষে সংর্ঘষে মহিলাসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গোল্লাবাড়ির টেনু মিয়া ও ইছাপুর গ্রামে ফকিরচান মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জনকে জেলা সদর হাসপাতালে ও ৭ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ , এলাকাবাসী ও  আহতরা সূত্রে জানা যায়, উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গোল্লাবাড়ি ও ইছাপুর গ্রামে পাট জমিতে গরুর ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই ঘন্টাব্যাপি স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষে শিশু,মহিলাসহRead More


আখাউড়ার সেই মার্কেটটি গুড়িয়ে দেওয়া হলো

প্রতিনিধি॥ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া রেলওয়ে জংশনের প্রবেশমুখে গড়ে উঠা সেই মার্কেট অবশেষে উচ্ছেদ হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ মার্কেটটি উচ্ছেদ করে দেন। জানা যায়, আখাউড়া জংশনের প্রবেশমুখে রেলওয়ের জায়গায় মার্কেট করে হুমায়ুন মিয়া নামে এক ব্যক্তি। জেসমিন আক্তার নামে এক আত্মীয়ের নামে তিনি জায়গাটি লিজ আনেন। বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টার দিকে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের লোকজন শ্রমিক নিয়ে এসে মার্কেটটি ভাঙ্গতে শুরু করেন। এ সময় পুলিশ, রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে নেতৃত্ব দেওয়া রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. আহমেদুল হক জানান, বাণিজ্যিক বিভাগ ওই জায়গাটি যেভাবে লিজ দেয় তা হয়নি।Read More


This site is protected by wp-copyrightpro.com