Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেত থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ধান ক্ষেত থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সদর উপজেলার পাইকপাড়া মৌজায় আবদুর রউফের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। গৃহবধুর নাম লাইলি বেগম(৪৫)। সে পাশ্ববর্তী চাপুইর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

পরিবারের লোকজন জানায়,লাইলি বেগম প্রতি বৃহস্পতিবারে আখাউড়ায় খড়মপুর মাজারে যায়।গত বৃহস্পতিবারেও সকালে তিনি বাড়ী খড়মপুরের উদ্দ্যেশে বের হলেও রাতে ফিরে আসেনি।পুলিশ জানায়,শুক্রবারে সকালে খবর পেয়ে দুপুরের দিকে লাশ উদ্ধারকরা হয়। লাশের শরীরের কানের নীচে আঘাত ও নাকে-মুখে রক্তের চিহ্ন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares