Main Menu

নাসিরনগরে বিষপানে নব বধুর আত্মহত্যার চেষ্টা

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: স্বামীর ও পরিবারের সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় এক নব বধু। ঘটনাটি ঘটেছে বৃহ¯পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে আশুরাইল গ্রামে। জানা গেছো আশুরাইল গ্রামের সিরু মিয়ার স্কুল পড়–য়া সপ্তম শ্রেনীর ছাত্রী হোসনা বেগম (১৭) কে প্রেম করে বিয়ে করে প্রতিবেশী দুধ লাল মিয়ার ছেলে হোটেল বয় মোঃ আতিক মিয়া (১৮)। বিযের পর হোসনার নামে ৩০ শতাংশ জমি লিখে দেয় আতিকের পরিবার। বর্তমানে জমিটি স্বামী আতিকের নামে লিখে দেওয়ার জন্য স্ত্রী হোসনাকে নানা ভাবে চাপ প্রয়োগ করতে থাকে স্বামী আতিক ও তার পরিবারের লোকজন। তাছাড়া আরো মানুষিক যন্ত্রনা দিতে থাকে হোসনাকে। স্বামী ও পরিবারের লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার গভীর রাতে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায় হোসনা। বর্তমানে হোসনা বেগম নাসিরনগর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares