June, 2013
কাইয়ূম খান খুকু’র ইন্তেকাল
শহরের বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সদস্য, রোটারী কাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর প্রেসিডেন্ট, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি, কাজীপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি, কাজীপাড়া নিবাসী কাইয়ূম খান খুকু গত রবিবার ভোর ৪টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি—— রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন, সহকর্মী, গুনগ্রাহী রেখে গেছেন। ভারত থেকে লাশ আসার পর মহহুমের লন্ডন প্রবাসী ২ মেয়ে বাড়ী ফিরে আসলে আগামি বুধবার বাদ জোহর জেলা ইদগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলেRead More
গ্যাসের দাবীতে আবারো ফুঁসে ওঠেছে কসবাবাসী
প্রতিনিধি : ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলায় কসবা গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের এক জরুরী সভায় আবারো গ্যাসের দাবীতে কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুলের সভাপতিত্বে জরুরী বৈঠকে আগামী বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনেরও সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধন কর্মসূচী শেষে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও সংশ্লীষ্ট মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মনিরুল হক মনির, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, যুবলীগ সাধারণ সম্পদক আবুRead More
শোক সংবাদ : আব্দুল আলীম খাদেম
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুরের প্রবীণ ব্যক্তিত্ব শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজার শরীফের প্রবীণ সেবক আব্দুল আলীম খাদেম (৯৮) রোববার সন্ধ্যা ছ’টায় ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহে—–রাজেউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিতে রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহীকে শোকাহত করে গেছেন। সোমবার বাদ জোহর খড়মপুর মাজার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজাশেষে খড়মপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত- ৫
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহজাহান মিয়াকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, তুলাতলা গ্রামের বাসিন্দা ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহজাহান মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মতি মিয়ার বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে শাহজাহান মিয়া বাড়ির সীমানা প্রাচীর দেয়ার সময় প্রতিবেশী মতি মিয়া, তার ভাই তাহের মিয়ার নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইউপি সদস্য শাহজাহানRead More
নবীনগরে বঙ্গবন্ধুকে কটুক্তি করায় বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির এক সমাবেশে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার অংগ সংগঠন। সোমবার বিকেলে বের হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে থানা গেইট প্রাঙ্গনে সমাবেশ করে। সমাবেশ থেকে কটুক্তিকারী বিএনপি সমর্থক (কাজী আনোয়ার গ্রুপের) মোশারফ হোসেন মদনকে দ্রুত গ্রেফতারের দাবী জানানো হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চেয়ারম্যান এম.এ.খায়ের বারি, মাহবুবুর রহমান, মো. শামিম রেজা, মনিরুজ্জামান মনির, আবদুল্লাহ আল নোমান, আবদুল্লাহ আল মাসুম, উমর ফারুক, জিল্লুর রহমান, নূরে আলম,Read More
মশা-মাছিবাহিত রোগ প্রতিরোধে নাসিরনগরে আশার উঠান বৈঠক
প্রতিনিধি : ‘আমি পরিস্কার ও সচেতন থাকবো, সকলে মিলে সুস্থ থাকবো’ এই শ্লোগানকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উঠান বৈঠক করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সোমবার উপজেলা সদরের কামারগাঁও গ্রামে ঝিনুক ভুমিহীন মহিলা সমিতির কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার সাফি উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আশার ডিস্ট্রিক ম্যানেজার মো. সাজেদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভূইয়া। স্বাস্থ্য সম্মতভাবে বসবাস করতে হলে নিজের ঘরবাড়ির আশপাশে ঝোপঝাড় পরিস্কার রাখার পাশাপাশি অপরিচ্ছন্ন গর্ত-নালা-নর্দমা,জলাবদ্ধতা দূরীকরণ,মশা-মাছি নাশক ওষুধ ব্যবহার ও খোলা পায়খানা পরিহারসহRead More
সরাইলে লন্ডন প্রবাসীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি-মহিলাসহ তিনজন আহত
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদের অস্ত্রাঘাতে মহিলাসহ তিনজন আহত হয়েছেন। রোববার রাতে উপজেলা সদরের স্বল্প নোয়াগাঁও গ্রামের লন্ডন প্রবাসী হেলিম মিয়ার বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। আহতেরা হলেন গৃহকর্তা আলতাফ মিয়ার মেয়ে সাবিনা আক্তার (১৯), ছেলে শাহীন মিয়া (২৫) ও ভাগ্নে মোশারফ মিয়া (৩৫)। তারা হাসপাতালে চিকিৎসাধীন।জানা যায়, রোববার দিবাগত গভীররাতে সশস্ত্র একদল ডাকাত উপজেলার স্বল্প নোয়াগাঁও গ্রামের লন্ডন প্রবাসী হেলিম মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা স্থানীয় চার পাহাড়াদারকে বেঁধে বাড়ির নারী ও পুরুষদের মারধর করে ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লাখ টাকা,Read More
নবীনগরে ইউপি অফিসে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি নেই..চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদ অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাটানো নেই। এজন্য বিএনপি সমর্থিত চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অমান্য করার অপরাধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম নজিম উদ্দিন তদন্ত কমিটির সুপারিশসহ ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করেছেন। জানা যায়, গত রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির এক বিশেষ সভায় কাইতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নানের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়। ইউএনও তাৎনিক দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিমRead More
‘বাবাকে ধরে নেওয়ার সময় মোবারকের মুখে দাঁড়ি ছিল না’
ডেস্ক ২৪: ’৭১-এ হত্যা, গণহত্যা, নির্যাতন দেশান্তরসহ. মানবতাবিরোধী অপরাধের অভিযুক্ত মোবারক হোসেনের বিরুদ্ধে প্রসিকিউশনের তৃতীয় সাক্ষী রফিকুল ইসলামের জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। জবানবন্দিতে সাক্ষী বলেন, আমার বাবাকে ধরে নিয়ে যাওয়ার সময় মোবারক হোসেনকে দেখতে পাই। তখন তার দাঁড়ি ছিল না। রোববার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য প্রদান করেন। জবানবন্দি ও জেরা শেষে মামলার পরবর্তী তারিখ ৯ জুন ধার্য করে দেন। প্রসিকিউশনের দ্বিতীয় সাক্ষী খোদেজা বেগমের ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলার টেংরাপাড়া সাতিয়ান গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমার পিতা একজন আনছার কমান্ডার ছিলেন।Read More
শিক্ষিত নারীরা নারী উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখেতে পারে -জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার
প্রতিনিধি: আজ রবিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা অডিটরিয়ামে উপজেলা এবং ইউনিয়র পরিষদের জনপ্রতিনিধিদের সমন্বয়ে নারী উন্নয়ন গঠন বিষয়ক ১দিনের কর্মশালা অুনষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবু ফাতা মো. সফিকুল ইসলাম,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকলিল আজম, কৃষি অফিসার সৌরজিদ দাস, শিা অফিসার লায়লা নুর, মহিলা বিষয়ক কর্মকর্তা রৌনক আরা প্রমুখ।কসবা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদেও মহিলা সদস্য ও কসবা পৌরসভার মহিলা কাউন্সিল গণ। প্রধান অতিথি জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারRead More



















