June, 2013
জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন এর মাতার মৃত্যুতে শেখ কামাল পরিষদের শোক বার্তা
জাতির পিতা বঙ্গবন্ধু’র ডাকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা, ডাকসুর সাবেক জিএস ও সাবেক সংসদ সদস্য জাতীয় বীর প্রয়াত আবদুল কুদ্দুস মাখনের মাতা আমেনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শেখ কামাল স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যডাভোকেট আবদুল কাইয়ূম, সাধারণ সম্পাদক সংবাদ কর্মী সৈয়দ মোহাম্মদ আফজল ও কোষাধ্যক্ষ মিসেস ফেরদৌসী বেগম পলি। সংবাদপত্র প্রদত্ত শোক বার্তায় তারা উল্লেখ করেন যে, রত্মগর্ভা মরহুমা আমেনা খাতুন মুক্তিযুদ্ধকালিন সময়ে মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন। তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় মরহুমাRead More
বাংলাদেশে ক্রিকেট ম্যাচ পাতানোর সুনির্দিষ্ট তথ্য আছে ব়্যাবের কাছে
বাংলাদেশের ক্রিকেটে ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিং এর সুনির্দিষ্ট তথ্য আছে ব়্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন বা ব়্যাবের কাছে৷ সরকার বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে ব়্যাব এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত করবে৷ ব়্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল জিয়াউল আহসান ডয়চে ভেলেকে জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিং এর মাধ্যমে জুয়ার ঘটনা তদন্ত হয় মে মাসে৷ আর এই ঘটনা তদন্তে আইসিসির দুর্নীতি দমন কমিশনের (আকসু) সদস্যরা ঢাকায় এসে ব়্যাবের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন৷ তারা ব়্যাবের সহায়তা নেন এবং তথ্যের আদান প্রদান করেন৷ তিনি জানান, আগে থেকেই ক্রিকেটRead More
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হত্যা,জালটাকা সহ ৫ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী বাদল গ্রেফতার
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাস্থ কসবা পৌর এলাকার তালতলা গ্রামের মৃত্যু-সুলতান খার ছেলে দুইটি হত্যা,জালটাকা,প্রতারণা মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী সফিকুল ইসলাম বাদল(৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল রাতে কসবা থানার উপ-পুলিশ পরিদর্শক মো.মজিজুর রহমান পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আজ শনিবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে দুইটি হত্যা,জালটাকার নোট তৈরী,বিভিন্ন প্রতরানাসহ মোট ৫টি মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী বলে থানার অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান।#######
জাতীয় বীর আব্দুস কুদ্দুস মাখনের মাতার ইন্তেকাল।বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইল গোরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন করা হবে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক(জিএস) ও সাবেক সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মাখনের মাতা আমেনা খাতুন ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দক্ষিণ মৌড়াইল গোরস্থানে তার মায়ের দাফন সম্পন্ন করা হবে। এদিকে আমেনা খাতুনের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী ওRead More



















