Main Menu

বিজয়নগরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত- ৫

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের তুলাতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাহজাহান মিয়াকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তুলাতলা গ্রামের বাসিন্দা ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহজাহান মিয়ার সাথে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মতি মিয়ার বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে শাহজাহান মিয়া বাড়ির সীমানা প্রাচীর দেয়ার সময় প্রতিবেশী মতি মিয়া, তার ভাই তাহের মিয়ার নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ইউপি সদস্য শাহজাহান মিয়া, সুরুজ মিয়া, চাঁন মিয়াসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের মধ্যে ইউপি মেম্বার শাহজাহান মিয়াকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় প্রেরন করা হয়।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) রসুল আহমেদ নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হবার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares