Main Menu

May, 2013

 

কসবায় আবারো কালবৈশাখীর তান্ডব,ঘরবাড়ি-স্কুল বিধ্বস্ত

প্রতিনিধি : মাত্র ১০ দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আবারো আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। শনিবার সন্ধ্যায় উপজেলার মূলকগ্রাম ইউনিয়নের মূলকগ্রাম ও ময়দাগঞ্জ বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি-দোকানপাট এবং একটি স্কুল বিধ্বস্ত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত পাঁচজন। উপজেলার মূলকগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় মূলকগ্রাম ও ময়দাগঞ্জ বাজারের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি, ময়দাগঞ্জ বাজারের দোকানপাট ও মূলকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। এসময় আহত হয় অন্তত পাঁচজন। কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীনRead More


রামরাইলে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় সড়ক ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরা হলেন শহরের পশ্চিমমেড্ডা এলাকার আল আমিন (২২), পীরবাড়ি এলাকার মো. পরশ মিয়া (১৯) ও হৃদয় (১৯), শহরতলীর নাটাই গ্রামের লিটন মিয়া (২২), বড়হরণ গ্রামের শরীফুল ইসলাম (২১) ও সরাইল উপজেলার জয়ধরকান্দি গ্রামের মো. রোমান (২০)।  রোববার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বড় দু’টি ছোড়া ও একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মো. দিদারুল আলম  জানান, ওই ছয়জন রোববার ভোরে ডাকাতির উদ্দেশ্যে সিএনজি মহাসড়কেরRead More


নাসিরনগরে ইরি বোরোর বাম্পার ফলন-মূল্য কম,কৃষকরা হতাশ!

প্রতিনিধি: কৃষি প্রধান বাংলাদেশের অন্যতম প্রধান অঞ্চল নাসিরনগর। নাসিরনগররের শতকরা ৯০ জন লোক কৃষির উপর নির্ভশীল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র মতে চলতি ইরি বোরো মৌসমে অত্র উপজেলায় স্থানীয়, উপষী ও হাই ব্রিড তিন জাতের ১৬ হাজার ৩৫০ তিনশত পঞ্চাশ হেকটর জমিতে ইরি বোরো ধানের চাষ করা হয়েছে। ফলনও আশানুরূপ হয়েছে। যাকে বাম্পার ফলন বলা হয়। বুধবার বেলা সাড়ে তিন ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রশারণ অধিদপ্তরে গিয়ে দেখা যায় কৃষি কর্মকর্তা সহ সব কয়টি রুম বন্ধ। পাশের রুমে একজনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন কৃষি অফিসার দুপুরের খাবার খেতে বাসায় গেছেন। অফিসRead More


যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হেফাজত ইসলামের আভির্ভাব

গতকাল শনিবার (১৮ মে) বিকেলে কসবা উপজেলার কুটি চৌমহনী বাস স্ট্যান্ডে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কোরআন, ইসলাম ও নবী করিম (সা:) এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামাত-শিবিরের এজেন্ডা হিসেবে হেফাজত ইসলামের আভির্ভাব হয়েছে। বক্তাগণ বলেন, আগে ঈমানের হেফাজত পরে ইসলামের হেফাজত করতে হবে। জামাত-শিবির ও হেফাজত ইসলামের দেশব্যাপী ধ্বংস যজ্ঞের সাথে জরিতদের যথাযথ শাস্তি দাবী করেন। পুরকুইল দরবার শরিফের পীরে কামেল হযরত মাওলানা ছদরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি হিসেবেRead More


যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হেফাজত ইসলামের আভির্ভাব

গতকাল শনিবার (১৮ মে) বিকেলে কসবা উপজেলার কুটি চৌমহনী বাস স্ট্যান্ডে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কোরআন, ইসলাম ও নবী করিম (সা:) এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামাত-শিবিরের এজেন্ডা হিসেবে হেফাজত ইসলামের আভির্ভাব হয়েছে। বক্তাগণ বলেন, আগে ঈমানের হেফাজত পরে ইসলামের হেফাজত করতে হবে। জামাত-শিবির ও হেফাজত ইসলামের দেশব্যাপী ধ্বংস যজ্ঞের সাথে জরিতদের যথাযথ শাস্তি দাবী করেন। পুরকুইল দরবার শরিফের পীরে কামেল হযরত মাওলানা ছদরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি হিসেবেRead More


মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করুন.. পৌর মেয়র

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি মাত্র ৪২ বৎসরে এই স্বাধীনতা কিছু কুচক্রী মহলের হাতে নষ্ঠ হতে পারে না। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র রার জন্য সর্বপরি দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের স্বপরে শক্তি আওয়ামীলীগ সরকারের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। মেয়র গতকাল সকালে পূর্ব পাইকপাড়ায় নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা কুসুম দাস সড়ক এর নাম ফলক উন্মোচনRead More


আশুগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ১ ঘন্টা যান চলাচল বন্ধ

  প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। দুপুর প্রায় আড়াইটায় হঠাৎ কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উপজেলার বেড়তলা নামক স্থানে ঝড়ে সড়কের উভয় পার্শ্বের কমপক্ষে শতাধিক কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ ভেঙ্গে পড়ে। এসময় এ মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ কেটে সরালে প্রায় ১ ঘন্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়।


বিজয়নগরে ক্যাম্প সাব রেজিষ্ট্রি অফিসের উদ্বোধন

প্রতিনিধি ॥  শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ক্যাম্প সাব রেজিষ্ট্রি অফিস উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্প সাব রেজিষ্ট্রি অফিসের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম , উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। জেলা রেজিষ্টার আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাব রেজিষ্টার রমজান আলীর,সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর অব. জহিরুল হক খান বীর প্রতিক, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারনRead More


বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় আহত ২০

প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে বিআরটিসি বাস ও ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষে কমপে ২০জন আহত হয়েছে। জানা যায়, দুপুরে উপজেলার রামপুরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ((ঢাকা মেট্রো ব-১১-৫১৭৩) বিপরীত দিক থেকে আসা ইটবাহী পাওয়ার টিলারের (ট্রাক্টর) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক্টরে থাকা কমপে ২০জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় বাসের চালকসহ ১২জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। এছাড়া জোৎস্না বেগম (৪০), জুয়েল মিয়া (২৮) ও মারিয়া আক্তার (১০), শুক্কুর মিয়া (৩২), জামাল খান (২২), কালু মিয়া (২৫), পাওয়ার টিলারের শ্রমিক অজ্ঞাত ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


মুক্তিপণের টাকা নিতে এসে অপহরণকারী দলের সদস্য আটক

প্রতিবেদক ॥ শনিবার মুক্তিপনের টাকা নিতে এসে ১ লক্ষ ৭০ হাজার টাকাসহ ধরা পরেছে সংঘবদ্ধ অপহরনকারী চক্রের এক সদস্য। র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের এএসপি গোলাম রুহুল কুদ্দুস এর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাচ্চু মিয়া ছেলে সোহেল রানাকে অপহনের পর ব্রাহ্মণবাড়িয়ায় এস,এ পরিবহন শাখায় মুক্তিপনের টাকা নিতে আসার পর সুমন ছদ্দ নামধারী নারায়নগঞ্জের পুরিন্দা গ্রামের অবনী চন্দ্র দাসের পুত্র হরিদাস চন্দ্র দাস (২২) আটক করে। সে জানায়, এই চক্রের বিদেশী প্রতিনিধি হিসেবে ইরান ও তুরস্কে অবস্থানরত অপর ২ সহযোগী রয়েছে। এরা হলো মোঃ আলতাফ হোসেনRead More


This site is protected by wp-copyrightpro.com