Main Menu

যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হেফাজত ইসলামের আভির্ভাব

[Web-Dorado_Zoom]
গতকাল শনিবার (১৮ মে) বিকেলে কসবা উপজেলার কুটি চৌমহনী বাস স্ট্যান্ডে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কোরআন, ইসলাম ও নবী করিম (সা:) এর অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তাগণ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য জামাত-শিবিরের এজেন্ডা হিসেবে হেফাজত ইসলামের আভির্ভাব হয়েছে। বক্তাগণ বলেন, আগে ঈমানের হেফাজত পরে ইসলামের হেফাজত করতে হবে। জামাত-শিবির ও হেফাজত ইসলামের দেশব্যাপী ধ্বংস যজ্ঞের সাথে জরিতদের যথাযথ শাস্তি দাবী করেন।
পুরকুইল দরবার শরিফের পীরে কামেল হযরত মাওলানা ছদরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা এনামুল হক কুতুবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; মাওলানা ফজলুল হক, মাওলানা হাবিবুর রহমান সাদেকী, মাওলানা আবদুর রহমান সরকার, মাওলানা আবুল বাশার, মাওলানা মুসতী ফোরকান উদ্দিন রেজবী, মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা জামাল উল্লাহ, মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম আহমাদী। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মাওলানা লিয়াকত আলী সুন্নী আলকাদেরী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares