Main Menu

আশুগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ১ ঘন্টা যান চলাচল বন্ধ

[Web-Dorado_Zoom]

 

প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। দুপুর প্রায় আড়াইটায় হঠাৎ কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে উপজেলার বেড়তলা নামক স্থানে ঝড়ে সড়কের উভয় পার্শ্বের কমপক্ষে শতাধিক কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ ভেঙ্গে পড়ে। এসময় এ মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয় লোকজন গাছ কেটে সরালে প্রায় ১ ঘন্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares