Main Menu

May, 2013

 

আখাউড়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

প্রতিনিধি : আখাউড়ায় মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে পৌরশহরের মসজিদপাড়া এলাকা থেকে আখাউড়া থানার এ.এস.আই সাইফুল ইসলাম তাকে আটক করে। এ.এস.আই সাইফুল ইসলাম জানান, বাবুল মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।


সাংসদ ও মেয়রকে সাবেক ছাত্রলীগ নেতাদের অভিনন্দন

কাজীপাড়া-মৌলভীপাড়ার সংযোগ সড়কে টাউন খালের উপর নির্মিতব্য ব্রীজের (শহীদ শেখ শাহনেওয়াজ ব্রীজ) নামকরণ ছাত্রলীগের সাবেক নেতা শহীদ শেখ শাহনেওয়াজের নামে নামকরন করায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং পৌর মেয়র মো. হেলাল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। সাবেক ছাত্র নেতাদের পক্ষ থেকে সানাউল হক তপন, মোঃ আল ফয়সল, আহমেদুল কবির রাজিব, সফিকুল হক শাকিল, বরকতউল্লাহ সাগর এ অভিনন্দন জানান। (প্রেস বিজ্ঞপ্তি)


সাম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎরতা রোধ করতে সজাগ থাকুন.. পৌর মেয়র

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এ দেশ পেয়েছি। এ দেশে আবহমানকাল থেকে হিন্দু মুসলমানসহ অন্যান্য ধর্মালম্বীরা পরষ্পরে ভাই ভাই রূপে  পাশাপাশি বসবাস করে আসছে। অথচ একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সবসময় ধর্মীয় গোড়ামীকে উসকে দিয়ে  দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করার পায়তারা করে আসছে। তাদের অপতৎপরতা রোধ করতে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, আমরা সজন প্রীতির মাধ্যমে পৌরসভার উন্নয়ন কর্মকান্ডকে পকেটস্থ করার চেষ্টা করি না। রাজনীতির ভিন্ন মতালম্বী হলেও জাতি ধর্ম নির্বিশেষে সব এলাকার উন্নয়ন এবং মানুষের মঙ্গলার্থে আমরা সচেষ্টা থাকি।মেয়র গতকালRead More


বিজয়নগরে প্রায় ৩ কোটি টাকার জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত

প্রতিনিধি॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৩ কোটি টাকার জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে পাশে উপজেলার ইসলামপুর বাজার সংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১’শ শতাংশ জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যুরা। তারা ৩৬টি দোকানঘর নির্মান করে ভাড়া দেয়। এ ঘটনা জানাজানি হলে নিবার্হী ম্যাজিষ্ট্রেট খায়রুল আলম সুমন এর নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আব্দুল খালেক এবং ইসলামপুর ফাঁড়ি পুলিশ অভিযানে অংশ নেয়। এ সময় তারা ৩৬ টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করে।


সরাইলে সড়কে গণডাকাতি

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়কে গন ডাকাতি হয়েছে। গত রবিবার গভীর রাতে সরাইল-নাসিরনগর সড়কের পাঠান পাড়া ও সরাইল-অরুয়াইল সড়কের পাকশিমুলে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া ভুক্তভোগীরা জানায়, মাছ বোঝাই ট্রাক্টর নিয়ে সরাইল থেকে ভৈরবে যাওয়ার পথে সড়কের পাঠান পাড়া নামক স্থানে গাছের গুড়ি ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। চালক দ্রুত গতিতে ওই জায়গাটি অতিক্রম করার সময় ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ ১৪ হাজার টাকা ও সাতটি মোবাইল সেট ছিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় তিন যাত্রী গুরুতর আহত হয়। একই রাতে সরাইল থেকে অরুয়াইল যাবার পথে পাকশিমুলের বারৈইRead More


আখাউড়ায় স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা

প্রতিনিধি॥ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে পাষন্ড স্বামী। জানা যায়, ৬ মাস পূর্বে উপজেলার রাধানগর গ্রামের হোসেন মিয়ার মেয়ে লাভলী আক্তার (২০) এর সাথে বিয়ে হয় একই উপজেলার দেবগ্রামের কানাপট্টির আবুল খায়েরের পুত্র শাফায়েত আলী (২৮) এর। বিয়ের পর থেকে স্বামী শাফায়েত আলী তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়ই মারধোর করত। এর জের ধরে ৮ দিন পূর্বে বেধড়ক মারধোর করলে স্ত্রী লাভলী আক্তার বাবার বাড়িতে চলে আসে। এসব ঘটনার জের ধরে গত রবিবার রাতে লাভলীর পিতাকে মারধর করে সাফায়েত। গতকাল সকালে শ্বশুর বাড়িতেRead More


নবীনগরে চুরির মামলায় সাংবাদিক গ্রেপ্তার, স্থানীয় সাংবাদিকদের নিন্দা ও মুক্তি দাবি

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং  তিতাসের খবর ও কুমিল্লা থেকে প্রকাশিত একটি অনলাইন পোর্টালের সাংবাদিক সাধন সাহাকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়েছে। সাধন সাহার দাবি, একটি ডাহা মিথ্যা ও হাস্যকর মামলায় আসামি বানিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে স্থানীয় সাংবাদিকেরা এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তার আশু মুক্তি দাবি করেছেন।সাধন সাহার পরিবারের লোকজন জানান, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে এএসআই বিমল দাসের নেতৃত্বে একদল পুলিশ তাকে সদরের পূর্বপাড়াস্থ তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেRead More


কসবায় কালবৈশাখী ঝড়ে দেড় শতাধিক ঘরবাড়ি-স্কুল-দোকান পাট বিধ্বস্ত

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া। : সর্বনাশা দুর্যোগ যেন ছাড়তেই চাইছেনা ব্রাহ্মণবাড়িয়ার কসবাকে। ফিরে ফিরে যেন তছনছ করছে কসবা বাসীকে। আঘাত হানছে কালবৈশাখী ঝড়। গত ৮মে নিয়ামতপুর ও কোনাউড়া গ্রামের উপর কালবৈশাখী ঝড়ের কবলের পর গত (১৮মে) শনিবার সন্ধ্যার সাথে সাথেই আবার জেলার কসবা উপজেলার মূলগ্রামসহ ময়দাগঞ্জ বাজারের উপর দিয়ে কালবৈশাখী ঝড় তান্ডব চালায়। এতে অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি,ময়দাগঞ্জবাজারের দোকানপাট,মূলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।এ ছাড়া স্কুল পুড়–য়া ছেলে-মেয়েদের বই খাতা নষ্ট হয়েছে।  এসময় গুরুত্ব আহত হয়েছে তিনজন লোক।  কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা উপজেলা নির্বাহী অফিসারRead More


হেফাজতি জামাতি ওহাবী নাস্তিক ব্লগার সবাই ইসলাম ও রাসুলের দুশমন-আহলে সুন্নাত

প্রতিনিধি : হেফাজতি-জামাতিদের তান্ডব, কোরআন-হাদিসে আগুন, দোকানপাট পোড়ানোসহ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার চান্দুরা ডাকবাংলো খেলার মাঠের এ মহাসমাবেশে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি কাজি সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা জালাল উদ্দিন আল কাদরী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত আমির পীর সাইফুর রহমান নিজামী, পীর সাইফুদ্দিন হাসান মাইজভান্ডারী, আল্লামা অধ্য আব্দুল করিম সিরাজনগরী, গাজী এমRead More


নাসিরনগরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় পাঁচ চিকিৎসককে শোকজ

প্রতিনিধি : কর্মস্থলে অনুপস্থিত থাকায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ চিকিৎসককে শোকজ করা হয়েছে। জেলার সিভিল সার্জন ডা. মে. সরফরাজ খান চৌধুরী  রোববার দুপুরে নাসিরনগর হাসপাতাল আকস্মিক পরির্দশনে গিয়ে তাদেরকে শোকজ করেন। এরা হলেন জুনিয়র কনসালটেন্ট (অর্থো-সাজার্রী) ডা. আবদুল হালিম, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) তাবিন্দা আনজুম, মেডিক্যাল অফিসার ডা. জামাল উদ্দিন আহমেদ, মেডিক্যাল অফিসার ডা. রাবেয়া আক্তার ও মেডিক্যাল অফিসার ডা. তামান্না। তাদেরকে সাতদিনের মধ্যে জবাব দেয়ার কথা বলা হয়েছে। তাদের শোকজের বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মো. সরফরাজ খান চৌধুরী জানান, ‘প্রয়োজনে তাদের বেতন-ভাতা বন্ধ রাখা হবে।’ উপজেলা স্বাস্থ্যRead More


This site is protected by wp-copyrightpro.com