Main Menu

হেফাজতি জামাতি ওহাবী নাস্তিক ব্লগার সবাই ইসলাম ও রাসুলের দুশমন-আহলে সুন্নাত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : হেফাজতি-জামাতিদের তান্ডব, কোরআন-হাদিসে আগুন, দোকানপাট পোড়ানোসহ দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার চান্দুরা ডাকবাংলো খেলার মাঠের এ মহাসমাবেশে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি কাজি সাইয়েদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব আল্লামা জালাল উদ্দিন আল কাদরী।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জামাত আমির পীর সাইফুর রহমান নিজামী, পীর সাইফুদ্দিন হাসান মাইজভান্ডারী, আল্লামা অধ্য আব্দুল করিম সিরাজনগরী, গাজী এম ওয়াহিদ ছাবুরী, দৌলতবাড়ির পীর সৈয়দ নাইম উদ্দিন আহমেদ প্রমুখ। প্রধান অতিথি আল্লামা জালাল উদ্দিন আল কাদরীসহ বক্তারা বলেন, হেফাজতি, জামায়াতি, ওহাবী, নাস্তিক ব্লগারসহ সবাই ইসলামের ও রাসুলের দুশমন। কোরআন পুড়িয়ে, ব্যাংক, দোকান লুট করে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা এদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে চায়। কিন্তু অলি-আউলিয়ার এই দেশে তাদের কোনো ঠাঁই নেই। তাদের সকল অপতৎপরতা প্রতিহত করতে হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares