May, 2013
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন,আশুগঞ্জে ড্রেজারসহ একজন আটক
প্রতিনিধি॥ ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে মেঘনা নদীর ১০ কিলোমিটার বুক জুড়ে অবাধে উত্তোলন করছে স্থানীয় একটি সিন্ডিকেট। নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলনের ফলে দেশের বৃহৎ আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র, আশুগঞ্জ বন্দর ও বিদ্যুতের জাতীয় গ্রীড লাইন মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও মানছে না কেউ। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন করার সময় সহকারী কমিশনার(ভূমি) আক্তারুন্নেসা শিউলি মেঘনা নদীতে অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকালে জান্নাত নামে একটি ড্রেজিং মেশিনসহ চালককে আটক করেছে। অবৈধভাবে ৫-৭ লাখ ঘনফুট বালি উত্তোলন করায় ইতিমধ্যে আশুগঞ্জ সদর ইউনিয়নের চরসোনারামপুরে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টিRead More
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, রোগীদের ভোগান্তি চরমে
প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় চলছে কার্যক্রম। চিকিৎসকদের অনুপস্থিতি ও অবহেলায় হতদরিদ্র রোগীরা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল শনিবার সকাল প্রায় সাড়ে ১১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসকদের অনুপস্থিতির কারণে ঘন্টার পর ঘন্টা অপো করে রোগীরা হৈ-চৈ শুরু করেন। পরে আগত রোগীরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু ছালেহ মোহাম্মদ মূসা খানকে অবগত করলে তিনি রোগীদেরকে চিকিৎসা দেয়া বিষয়টি নিশ্চিত করলে রোগীরা শান্ত হয়। জানা যায়, হাসপাতালে ৯ জন চিকিৎসকের মধ্যে উপস্থিত রয়েছে মাত্র ৪ জন। তাই আগত রোগীদের অনেকেই চিকিৎসা না পেয়ে বাড়িতেRead More
আখাউড়ায় ১০টি তাজা বোমা, ছোড়া উদ্ধার
প্রতিনিধি॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় তৈরি শক্তিশালী ১০টি বোমসহ ছোড়া উদ্ধার করেছে পুলিশ। সকাল ৮টায় আখাউড়া পৌরশহরে দূর্গাপুর এলাকার রেল লাইনের পাশ থেকে এ গুলো উদ্ধার করা হয়। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের দূর্গাপুর এলাকার ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেললাইনের পাশের পরিত্যক্ত জায়গা থেকে শক্তিশালী তাজা ১০টি হাত বোমা, ৪টি বড় ছোড়া, ৩টি কৌড়াবাড়ি (লোহা উঠানোর যন্ত্র) উদ্ধার করেছে। বোমাগুলো লাল ইনসুলেশন টেপ (কস্টটেপ) দিয়ে মোড়ানো ছিল। পুলিশ এগুলো উদ্ধার করে থানায় এনে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। আখাউড়া থানার এসআই কাঞ্চন কুমার দাশ জানান, বোমাসহRead More
সরাইলে দুর্ধর্ষ ৩ ডাকাত গ্রেফতার
প্রতিনিধি॥ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার কুট্টাপাড়া ও পানিশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুট্টাপাড়ার থেকে জাহিদুল ইসলাম (৩০) ও একই এলাকার মিলন মিয়া (২৮) এবং পানিশ্বর এলাকা থেকে লিটন মিয়া (৩৫)কে গ্রেফতার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতরা পুশিলের তালিকাভূক্ত দুর্ধর্ষ ডাকাত। তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে।
সাবেক কৃষি প্রতিমন্ত্রী কায়সার গ্রেফতার
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এরশাদ সরকারের সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার করা হয়েছে। গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমম্ময়ক আব্দুল হান্নান খানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান। ওসি জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগের সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ধ্যায় এ্যাপোলো হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেখানে পুলিশ প্রহরা বসানো হয়েছে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে হাসপাতালে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালেRead More
কসবায় আওয়ামীলীগের বর্ধিত সভা
কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামীলীগের ২০১৩ইং এর বর্ধিত সভা কসবা উপজেলা অডিটরিয়ামে আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।কসবা-আখাউড়া উপজেলার সংসদ সদস্য ও কসবা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এড.শাহ আলমের সভাপতিত্বে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কসবা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলামসাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সামছুল হক মোল্লা,এড.আনিছুল হক ভুইয়া,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমজি হাক্কানী প্রমুখ। আলহাজ্ব এড.শাহ আলম বলেন কসবা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন এই মাসেই সকল প্র¯ু‘তি শেষ করেই সম্মেলনের শেষে আওয়ামীলীগের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করতে হবে। এবং বর্তমানRead More
শহরকে যানজটমুক্ত ও আধুনিক শহরে পরিণত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি..মোকতাদির চৌধুরী
প্রতিবেদক : বৃহস্পতিবার বিকেলে কাজীপাড়া-মৌলভীপাড়ার সংযোগ সড়কে টাউন খালের উপর নির্মিতব্য ‘শহীদ শেখ শাহনেওয়াজ ব্রীজ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় সমবেত পৌর নাগরিকবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরকে যানজটমুক্ত ও আধুনিক শহরে পরিণত করতে বর্তমান সরকার ও পৌর প্রশাসন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় আজকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী ভিত্তি প্রস্তর স্থাপন করা হল ‘শহীদ শেখ শাহনেওয়াজ ব্রীজ’টির। এই ব্রীজ বর্তমান সরকারে আমলের মেয়াদকালেইRead More
৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন
আজ শুক্রবার বিকেল ৫টায় শহর স্বেচ্ছাসেবকলীগের আহ্বানে পৌরসভার গোকর্ণ ঘাট ঈদগাহ মাঠ প্রাঙ্গনে ৭নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন-২০১৩ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জননেতা মো. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মইনুদ্দিন মইন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব.) জহিরুল হক খান বীর প্রতীক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ। অনুষ্ঠান উদ্বোধন করবেন শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড.Read More
সাভার ট্র্যাজেডীতে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে জেলা ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল
গত ২৪এপ্রিল ঢাকার সাভারে রানা প্লাজা ভবন ধসে নিহত পোশাক শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা ছাত্রলীগ। আজ শুক্রবার বাদ জুম্মা পুরাতন কোর্ট মসজিদে উক্ত মিলাদ মাহফিলে ছাত্রলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়া।
২২জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ
গত বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর), ব্রাহ্মণবাড়িয়ার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই আতিক ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন শহরের সাজন হোটেলে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ০১। বিল্লাল মিয়া (৪৪) পিতা-মৃত হানিফ সাং-কাউতলী ০২। নজরুল ইসলাম (৩২) পিতা-মৃত মোহাম্মদ আলী সাং-কান্দিপাড়া ০৩। জিয়া উদ্দিন(৪০) পিতা-মৃত হাজী ধন মিয়া সাং-কান্দিপাড়া ০৪। গোলাপ মিয়া(৩৮) পিতা-মৃত করিম মিয়া সাং-শেরপুর ০৫। আক্তার মিয়া(৬৫) পিতা-মৃত শ্যাম মিয়া সাং-কান্দিপাড়া ০৬। মিজান মিয়া(৫০) পিতা-মৃত তোরাব আলী সাং-কান্দিপাড়া ০৭। মোর্শেদ মিয়া(৩৫) পিতা-মৃত রজব আলী সাং- কান্দিপাড়া ০৮। কাউছার হোসেন(৪০)Read More



















