May, 2013
কসবায় কীটনাশক ঔষুধ, গাঁজা, ভোতকা,ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ আটক দুই
প্রতিনিধি : পৃথক অভিযানে ১,৫৮৫ কার্টুন কীটনাশক ঔষুধ, ৪৫ কেজি গাঁজা, ৬৫ বোতল ভোতকা, ৭০ বোতল ফেন্সিডিল ও একটি টিভিএসমোটর সাইকেলসহ দু-জনকে আটক করেছে কসবা থানা পুলিশ।পুলিশ জানায়, বুধবার গভীর রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের শান্তিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট-১১-৫৭৭৪ ট্রাকে থাকা ১,৫৮৫ কার্টুন কীটনাশক ঔষুধ ও ৪৫ কেজি গাঁজাসহ মোঃ রিয়াজ(২০) পিতা-মোঃ কামাল হাওলাদার সাং-দণি রামসিদ্ধি (টকি) থানা-গুনন্দী জেলা-বরিশালকে আটক করে। অন্যদিকে, তিনলাখপীর- চারগাছ সড়কের সৈয়দাবাদ গ্রামের নয়ন মিয়ার বাড়ীর সামনে হতে ৬৫ বোতল ভোতকা,৭০ বোতল ফেন্সিডিল ও ০১টি টিভিএস মোটর সাইকেলসহ মোঃ আলীম(৩৫) পিতা-আলতাব আলী সাং-গোপীনাথপুর থানা-কসবা জেলা-ব্রাহ্মণবাড়িয়াকেRead More
মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের দুই জন সক্রিয় সদস্য গ্রেফতার
প্রতিবেদক : মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের ২জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শাখা। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার পূর্ব মেড্ডার আব্দুল লতিফের ছেলে সজিব(২৩), ও জমসেদ মিয়ার ছেলে এনামুল ওরফে এনাম(২৭)। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের ১৭ জন সদস্যের নাম জানিয়েছে আটককৃতরা। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোঃ দিদারুল আলম জানান, প্রাপ্ত তথ্য মতে সিন্ডিকেটের সকল সদস্যদের গ্রেফতার এবং মোটর সাইকেলRead More
আখাউড়ায় মৃত্যুর সনদ পাওয়ার পাঁচ ঘন্টা পর মৃত্যু!
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পর্শে মো. রুহুল আমিন (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুকে ঘিরে দিনভর চলে নাটকীয়তা। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের দেওয়া ’ডেথ সার্টিফিকেটের’ সময় থেকে প্রায় পাঁচ ঘন্টা পর্যন্ত রুহুল আমিন বেঁচে ছিল বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা! তাদের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারনেই প্রাণ দিতে হয়েছে রুহুলকে। মো. রুহুল আমিন (১৬) প্রকাশ রুহুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে। পুলিশ রুহুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। গত বুধবার সকালে সে নিজ বাড়িতেই বিদ্যুৎস্পর্শ হয়। বিদ্যুৎস্পর্শে আহতRead More
আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরে সতর্কতা জারি,৬টি নৌরুটে যান চলাচল বন্ধ ঘোষনা
প্রতিনিধি : ঘুর্ণিঝড় মহাসেন এর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার জেলার সবর্ত্র বৃহস্পতিবার ভোর থেকে ভারী বর্ষন ও ধমকা হাওয়া বইছে।শহরের বাইরে গ্রাম এলাকায় বন্ধ রাখা হয়েছে বিদ্যুৎ সরবরাহ।আশুগঞ্জ আর্ন্তজাতিক নৌবন্দরে সর্তকতা জারি করা হয়েছে।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলার ৬টি নৌরুটে যাত্রীবাহি লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ ঘোষনা করেছে বিআইডাব্লিওটিএ। বুধবার বিকালে বিআইডাব্লিওটিএ নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই সর্তকতা জারি করেছে।ফলে জেলার লঞ্চ টর্মিনাল গুলো থেকে ৬টি নৌরুটে কোন যাত্রবাহি লঞ্চ ছেড়ে যায়নি এবং আশুগঞ্জ নৌবন্দরে নৌঙ্গর করে আছে ২ শতাধীক মালবাহি কার্গো জাহাজ।বন্ধRead More
বাঞ্ছারামপুরে ঐতিহ্যবাহী শস্য কর্তন উৎসব
সালমা আহমেদ : বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে রূপসদী ইউনিয়নে ব্লকে বোরো ফসলের কর্তন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ’শস্যকাটা’ উৎসবের কর্মসূচী উদ্ধোধন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম(প্রাক্তন যুগ্ম সচিব) , উপজেলা নির্বাহী অফিসার এটিএম কাউসার হোসেন, এবং উপজেলা কৃষি অফিসার মোঃ নোয়াখেরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসহাক আলী , স্থানীয় উপসহকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ অসংখ্য কৃষক-কৃষাণী শস্য কর্তন অনুষ্ঠানে অংশ নেয়। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে- এদেশের কৃষি উন্নয়নে কৃষি বিভাগের ভূয়শী প্রশংসা করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী রাষ্ট্রীয়কাজেRead More
১৮ দলীয় জোটের রোববারের হরতাল প্রত্যাহার
ডেস্ক ২৪ : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ঘোষিত আগামী ১৯ মে রোববার সারাদেশের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। মহাসেনের কারণে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষের দিক বিবেচনায় রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বুধবার সন্ধ্যা ৬টার কিছু পরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে সকালে একই কার্যালয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ১৮ দলের এক সংবাদ সম্মেলনের হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, গত সোমবার দুপুরে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে পায়নিRead More
কুমারশীল মোড়ে নির্মাণাধীন ভবনের ইট পড়ে চিকিৎসার্থী গুরুতর আহত
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন ভবনের ইট পড়ে আবু জামাল (৩৩) নামের এক চিকিৎসার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে জেলা সদরের কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্স নামের নির্মাণাধীন বহুতল ভবনের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, শহরের কুমারশীল মোড়স্থ নির্মাণাধীন বহুতল ভবন আমিন কমপেক্সে একটি প্রাইভেট কিনিকে চিকিৎসা নিতে আসেন জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের জোবেদ আলীর পুত্র সিএনজি চালক আবু জামাল। এসময় ওই ভবনের ছয় তলায় শ্রমিকরা কাজ করছিলো। হঠাৎ উপর থেকে একটি ইট খসে মাথায় পড়লে আবু জামাল গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।Read More
নবীনগরে লুটপাটের পর ঘরে আগুন দিয়েছে দুবৃত্তরা
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লুটপাটের পর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে নিলখী গ্রামে সাবেক মেম্বার আলী আহম্মেদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। এসময় বাড়িতে কেউ ছিলেন না।জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে কতিপয় দুর্বৃত্ত ঘরের চালা কেটে ঘরে ঢুকে নগদ টাকা, প্রায় ১৫ ভড়ি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে করে যাওয়ার সময় ঘরে আগুন লাগিয়ে দিয়ে যায়। এসময় ঘরে কেউ ছিলেন না। ঘর তালাবদ্ধ ছিলো। গৃহকর্তা সাবেক মেম্বার আলী আহম্মদ জানান, ‘আমার পরিবার ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে গেছে। ওইসময় আমি সলিমগঞ্জ বাজারের দোকানে ব্যবসাRead More
বিজয়নগরে ডাকাতের ছুরিকাঘাতে একজন আহত, এক ডাকাত গ্রেফতার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতের ছুরিকাঘাতে মো. আজাদ হোসেন (৩২) আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের সাতগাঁও এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাকালে স্থানীয় জনতা আলী মিয়া (২৫) নামের এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।জানা যায়, উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আকতার হোসেনের ছোটভাই মো. আজাদ হোসেন মঙ্গলবার রাতে জেলা শহর থেকে নিজস্ব মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের সাতগাঁও এলাকায় পৌঁছালে একদল ডাকাত রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ির গতিরোধ করে। এসময় গাড়িতে থাকা আজাদ ডাকাতিতে বাধা প্রদান করায় ডাকাতরা তাকে এলোপাতারি ছুরিকাঘাতRead More
মহাসেন: বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা ২৫ মে
ডেস্ক 24 : ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২৫ মে শনিবার এই পরীক্ষা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। এদিকে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বুধবার শেষ রাতে অথবা বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।



















