Main Menu

মহাসেন: বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা ২৫ মে

[Web-Dorado_Zoom]


ডেস্ক
24 : ঘূর্ণিঝড় মহাসেনের কারণে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ২৫ মে শনিবার এই পরীক্ষা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন। এদিকে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বুধবার শেষ রাতে অথবা বৃহস্পতিবার সকালে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares