Main Menu

কুমারশীল মোড়ে নির্মাণাধীন ভবনের ইট পড়ে চিকিৎসার্থী গুরুতর আহত

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় নির্মানাধীন ভবনের ইট পড়ে আবু জামাল (৩৩) নামের এক চিকিৎসার্থী গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে জেলা সদরের কুমারশীল মোড়স্থ আমিন কমপ্লেক্স নামের নির্মাণাধীন বহুতল ভবনের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায়, শহরের কুমারশীল মোড়স্থ নির্মাণাধীন বহুতল ভবন আমিন কমপেক্সে একটি প্রাইভেট কিনিকে চিকিৎসা নিতে আসেন জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের জোবেদ আলীর পুত্র সিএনজি চালক আবু জামাল। এসময় ওই ভবনের ছয় তলায় শ্রমিকরা কাজ করছিলো। হঠাৎ উপর থেকে একটি ইট খসে মাথায় পড়লে আবু জামাল গুরুতর আহত হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনের পার্শ্ববর্তী ব্যবসায়ীরা জানান, ভবন নির্মাণকালীন নিরাপত্তা বেষ্টনী সঠিকভাবে না দেয়ায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares