Main Menu

সরাইলে দুর্ধর্ষ ৩ ডাকাত গ্রেফতার

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি॥ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার কুট্টাপাড়া ও পানিশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুট্টাপাড়ার থেকে জাহিদুল ইসলাম (৩০) ও একই এলাকার মিলন মিয়া (২৮) এবং পানিশ্বর এলাকা থেকে লিটন মিয়া (৩৫)কে গ্রেফতার করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতরা পুশিলের তালিকাভূক্ত দুর্ধর্ষ ডাকাত। তাদের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares