Main Menu

March, 2013

 

ব্রা‏হ্মণবাড়িয়ার আদালতে বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানিকে জরিমানা

প্রতিবেদক : বৃটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে জরিমানা করেছেন ব্রা‏হ্মণবাড়িয়া  আদালত। একটি মামলায় একের পর এক তারিখ পিছিয়ে আদালতের সময় নষ্ট এবং বিবাদীকে হয়রানি করার জন্য গত ১০ মার্চ ব্রা‏হ্মণবাড়িয়া  যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত ওই কোম্পানিকে তিন’শ টাকা জরিমানা করেন। জানা যায়, বৃটিশ টোবাকো কোম্পানীর আখাউড়া এলাকার (আখাউড়া, কসবা ও ব্রা‏হ্মণবাড়িয়ার কিছু অংশ) পরিবেশক মেসার্স নিজাম উদ্দিন আহমেদ এন্ড সন্স সুনামের সাথে ব্যবসা করে আসছিল। গত ২০০৮ সালে কোম্পানি চুক্তি ভঙ্গ করে তাদের পরিবেশক লাইসেন্স বাতিল করে। এ ঘটনায় ২০০৮ সনের ২ জুন নিজাম উদ্দিন আহমেদ এন্ড সন্সRead More


কসবা উপজেলা ছাত্রশিবির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল চারটার দিকে কসবা পৌর এলাকার শাহপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুঠোফোনে এ তথ্য জানান। তিনি জানান, বিকেল চারটার দিকে কসবা থানার ওসি বদরুল আলম তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নুরুল আমিনের বাড়ি উপজেলা সদর সংলগ্ন আকসিনা গ্রামে। সে ওই গ্রামের মাওলানা গফুর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ আরও তিনটি মামলা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান,Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ২ কর্মী আহত

শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় হরতাল সমর্থক ছাত্রদলের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পূর্ব পাইকপাড়া এলাকার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদ আহমেদ সুমন (২৬) ও তার ছোট ভাই কাজল (১৯)।তাদের আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।   প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব পাইকপাড়া সংলগ্ন মিজান টাওয়ার এলাকায় হরতালের সমর্থনে বিএনপি অংগ সংগঠনের কর্মীরা পিকেটিং করছিল। এসময় ছাত্রলীগের কর্মীরা দেশিয় অস্ত্রসহ একটি একটি মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়। তারাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

সুমন নূর :  সারাদেশে গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি।হরতালেই শুরুতেই সকালে শহরের বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে পিকেটাররা অবস্থান নিয়েছে।শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ব্যবসা প্রতিষ্ঠাগুলো বন্ধ রয়েছে।জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সেক্রেটারি জহিরুল হক খোকনের নেতৃত্বে হরতালের পক্ষে ১০/১৫ জনের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদণি করে।  মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এসময় পুলিশের ব্যাপক শোডাউন লক্ষ্য করা যায়। এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়াRead More


পুলিশের ২৪ ঘন্টার অভিযান, এক বোমাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৫

মনিরুজ্জামান পলাশ : গত ২৪ ঘন্টা অভিযান চালিয়ে এক বোমাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, শহরের কান্দিপাড়ার মোঃ মানিক মিয়ার ছেলে  রতন (২২), শিমরাইল কান্দির নুর আলীর ছেলে আদিন (২০), কান্দিপাড়ার ইমু খানের ছেলে সলিম মোহাম্মদ খান @ অপু (২৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের আনার মিয়ার স্ত্রী মদিনা বেগম (৩০) ও একই উপজেলার ভৈরবপুর উত্তর পাড়ার বজলুর রহমানের ছেলে গোলাম হোসেন (৪৩)। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রব এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার শহর পরিদর্শক বেলাল হোসেন, উপ-পরির্দশকRead More


‘নারী অধিকারে সোচচার হই একসাথে – এখনই’ এই প্রতিপাদ্যে সনাকের বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত

‘নারী অধিকারে সোচচার হই একসাথে – এখনই’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ১১ মার্চ সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে  টিআইবি’র সহায়তায় এক বর্ণাঢ্য র‌্যালি ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় সনাক সভাপতি অধ্যাপক মোঃ শফিকুল বারীর নেতৃীত্বে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) থেকে র‌্যালি শুরু করে  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সম্মুখে এক বিশাল মানববন্ধন করা হয়। র‌্যালী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারীর অধিকার আদায়ের স্বপক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে-কার্ড প্রদর্শন করেন। স্লোগান গুলো হচেছ- মুক্তিযুদ্ধ আমার অহঙ্কার, নারী নির্যাতনমুক্ত বাংলাদেশ আমার অঙ্গীকার মানবতাবিরোধী যুদ্ধাপরাধী চক্রেরRead More


উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চাই..মেয়র হেলালউদ্দিন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন শহরের উন্নয়ন কর্মকান্ডের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি সোমবার শহরের জেল রোডে স্ল্যাব নির্মাণ কাজ উদ্বোধনকালে একথা বলেন। মেয়র বলেন, বর্তমান সরকার ও পৌরবাসীর সহায়তার কারনে শহরের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়সহ দারিদ্র বিমোচন, স্যানিটেশন ব্যবস্থা পানি সরবরাহ, রাস্তা আলোকিত করনে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। তিনি বলেন, জনগনের সহযোগিতা অব্যাহত থাকলে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে। এসময় নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার, সহকারী প্রকৌশলী কাউসার আহম্মেদ, উপ-সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মেদ, জসিমউদ্দিন ওয়াড আওয়ামীলীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুল, সাঃ সম্পাদক খবির উদ্দিন,Read More


ব্রাহ্মণবাড়িয়া শহরকে আমরা স্বপ্নের শহর বানাতে চাই..মোকতাদির চৌধুরী এমপি

প্রতিবেদক : কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া শহরকে আমরা স্বপ্নের শহর বানাতে চাই। যেখানে আধুনিক নাগরিক সুবিধা থাকবে। তিনি সোমবার শহরের দক্ষিণ শিমরাইলকান্দি গ্যাস ফিল্ডস সংলগ্ন এলাকায় পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের নামে একটি রাস্তার নির্মাণকাজ উদ্বোধনকালে নারী নেত্রী মিনারা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, এ রাস্তার কাজটি বাস্তবায়ন হলে শিমরাইলকান্দি-কাউতলী চলাচলও সহজতর হবে। তিনি আরও বলেন, আওয়ামীলীগ কাজে বিশ্বাসী। তিনি বর্তমান সরকারের সময়ে বিভিন্ন উন্নয়নমূলকRead More


নব প্রজন্মের তরুনেরা মুক্তির পথ দেখাচ্ছে ॥এপথে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে

মনিরুজ্জামান পলাশ : কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শাহবাগ চত্বরের নতুন প্রজন্মের তরুনেরা আমাদের নব মুক্তির পথ দেখাচ্ছে। এ পথে যারাই বাঁধা হবে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তিনি সোমবার বিকালে নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও কালিসীমা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমীক ভবনের উদ্বোধনকালে একথা বলেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অভূতপূর্ব সাফল্যে আজকে বিরোধীদলের মাথা খারাপ হয়ে গেছে, আজকে সাধারণ মানুষের আয় বেড়েছে। কিন্তু সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যখন দেশে যুদ্ধাপরাধীদেরRead More


শোক সংবাদ, রেজিয়া বেগমের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ইউসুফ শাহ’র মাতা শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত আলী মিয়ার স্ত্রী মোছাম্মৎ রেজিয়া বেগম  সোমবার সকাল ৯টা বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না— রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৬ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল সোমবার বাদ জোহর ভাটপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। এদিকে রেজিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া সদরRead More


This site is protected by wp-copyrightpro.com