Main Menu

শোক সংবাদ, রেজিয়া বেগমের ইন্তেকাল

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হালিম শাহ লিল মিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ইউসুফ শাহ’র মাতা শহরতলীর নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত আলী মিয়ার স্ত্রী মোছাম্মৎ রেজিয়া বেগম  সোমবার সকাল ৯টা বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না— রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৬ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল সোমবার বাদ জোহর ভাটপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়। এদিকে রেজিয়া বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে ছুটে যান ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি রেজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares