Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

[Web-Dorado_Zoom]

সুমন নূর :  সারাদেশে গণহত্যার প্রতিবাদে মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা ব্রাহ্মণবাড়িয়ায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা বিএনপি।হরতালেই শুরুতেই সকালে শহরের বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে পিকেটাররা অবস্থান নিয়েছে।শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। ব্যবসা প্রতিষ্ঠাগুলো বন্ধ রয়েছে।জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি এবং সেক্রেটারি জহিরুল হক খোকনের নেতৃত্বে হরতালের পক্ষে ১০/১৫ জনের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদণি করে।  মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় পুলিশের ব্যাপক শোডাউন লক্ষ্য করা যায়। এখনো পর্যন্ত জেলার কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব জানান, শান্তিপূর্ণভাবে হরতাল চলছে, ট্রেন চলাচল স্বাভাবিক।  অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares