Main Menu

March, 2013

 

বাঞ্ছারামপুরে ভিটামিন এ-ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন

প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর,পার্শ্ববর্তী হোমানা,নবীনগর উপজেলার প্রায় ৫ লাখ নানা বয়সী শিশুদের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। প্রায় সহস্রারাধিক স্বাস্থ্যকর্মী,এনজিও,প্রাথমিক-কিন্ডারগার্টেন স্কুলসমূহের শিক্ষক,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান,সরকারের পরিবার-পরিকল্পনা বিভাগের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় মঙ্গলবার ভিটামিন ক্যাপসুল সাফল্যের সাথে খাওয়ানোর খবর নিশ্চিত করেছে উল্লেখিত তিন উপজেলার ক্যাম্পেইং পরিচালনাকারি সংশ্লিষ্ট সরকারি,বেসরকারি,এনজিও কর্মকর্তাগণ। পূর্বঘোষিত ১২মার্চ জাতীয়ভাবে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনে নীল,লাল,কৃমিনাশক ট্যাবলেট ও ক্যাপসুল ৬মাস থেকে ৫৯মাস বয়সী শিশুদের খাওয়ানোর কর্মসূচীতে এলাকার বিভিন্ন হাসাপতাল,ইউপি স্বাস্থ্যসেবা কেন্দ্র,কম্যিউনিটি কিনিক,এনজিও কার্যালয়,লঞ্চ ও ষ্টেশনসহ জনসমাগম হয় এমনস্থানগুলোতে সায়িয়ানা টানিয়ে উৎসাহের সাথে শিশুদের অভিভাবকরা তাদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন

মনিরুজ্জামান পলাশ : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে পৌর এলাকার ছয়বাড়িয়ায় শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি। এসময় তার সঙ্গে পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, পৌরসভার সচিব ইছহাক ভূঁইয়া, চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুল আলম, স্থানীয় কাউন্সিলর ইউনুছ মিয়া ও শামীমা বেগম উপস্থিত ছিলেন। এছাড়া একই সময়ে জেলা সদর হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।Read More


আখাউড়ায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত

প্রতিনিধি : আখাউড়ায় স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালীন সময়ে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতাল মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা মোটর স্ট্যান্ড এলাকায় পিকেটিং করে। পরে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক বাহার মিয়া, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, পৌর যুবদল সাধারন সম্পাদক জাবেদ আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমন মোল্লা ও সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম সানি। বক্তরা বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে ইতিহাসের জঘন্যতম পুলিশীRead More


বিজয়নগরে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় তিন লাধিক টাকার ভারতীয় মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি।  মঙ্গলবার ভোররাতে উপজেলার আলীনগর ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা রিাতলা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ম্যাকডুয়েল হুইস্কী ২শ বোতল ও জট গাঁজা ২কেজি। ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ মাসুক মিয়া জানান, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিজয়নগরে প্রতিদিন মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে।


সরাইলে হরতাল পালিত

প্রতিনিধি ॥ বিএনপির কেন্দ্রিয় নেতাদের আটকের প্রতিবাদে মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে। ১৮ দলীয় নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন সড়কে মিছিল মিটিং ও সড়ক অবরোধ করে। পিকেটররা সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বিএনপি নেতা এডঃ আবদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়াও উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল  এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা নাজমুল আলম খন্দকার মুন্না, উপজেলা ছাত্রদল সম্পাদক আব্দুল জব্বার, ইসলামী মোর্চার হাফেজRead More


সরাইলে মুক্তিযোদ্ধা শফি মিয়ার বাড়িতে শোকের মাতম

প্রতিনিধি ॥ সরাইলে বীর মুক্তিযোদ্ধা শফি মিয়ার বাড়িতে চলছে শোকের মাতম। তার পরিবারসহ প্রতিবেশী লোকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযোদ্ধা শফি মিয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত মাওলানা মহি উদ্দিন মিয়ার ছেলে। তিনি গত ২ মার্চ বার্ধক্য জনিত কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় নোয়াগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও নাতী-নাতনী রেখে গেছেন।


নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত-৪০

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলা ও শিশুসহ ৪০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুর গ্রামে এবং  ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে পৃথক সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে উপজেলার  নুরপুর গ্রামে  পুরানো বিরোধের জের ধরে গ্রামের মোঃ জন্দু মিয়া ও খলিল মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পরে মহিলাসহ ১৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে মোবাইল ফোনে গান শুনার ঘটনাকে কেন্দ্র করে উপজেলার আতুকুড়া গ্রামে শফিউল আলম ও আলী আসাদের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পরেRead More


কসবায় বিপুল পরিমান গার্মেন্টস সামগ্রী জব্দ

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাচারের সময় বিপুল পরিমান গার্মেন্টস সামগ্রী জব্দ করেছে বিজিবি। গত সোমবার গভীর রাতে উপজেলার খারকুট এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর মূল্য ২ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি।এ ব্যাপারে আখাউড়ার কর্ণেল বাজার বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার করিমুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর মধ্যে রয়েছে টাউজার, থ্রি কোয়াটার প্যান্ট ইত্যাদি। তিনি জানান,Read More


কাজীপাড়ায় ছিনতাইকারীদের হামলায় সাংবাদিক আহত

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের হামলায় ডেইলী স্টার পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শেখ শহিদুল ইসলাম-(৫০) আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে পৌর এলাকার কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাংবাদিকের পারিবারিক সূত্র জানায়, ভোরে রেলওয়ে স্টেশন থেকে বাসায় ফেরার শেখ শহিদুল ইসলাম কাজীপাড়া পিটিআই স্কুলের সামনে পৌছলে ৩/৪জন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে তাকে এলোপাতারি ছুরিকাঘাত করে আহত করে। ছিনতাইকারীরা তার মোবাইল ফোন, নগদ টাকা লুটে নেয়।


হরতাল পালিত ॥ ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদল কর্মী আহত ॥ রাবার বুলেট নিক্ষেপ, গ্রেপ্তার-৮

মনিরুজ্জামান পলাশ  : ব্যাপক ককটেল বিষ্ফোরন, পুলিশের রাবার বুলেট নিক্ষেপ ও ছাত্রলীগের এ্যাকশনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা মঙ্গলবারের হরতাল পালিত হয়েছে। সকাল থেকেই শহরে খন্ড খন্ড মিছিল বের করে বিএনপির নেতা-কর্মীরা। হরতাল চলাকালে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। স্কুল-কলেজখোলা ছিল। ব্যাংক, বীমাসহ খোলা থাকলেও স্বাভাবিক কার্যক্রম বন্ধ ব্যাহত হয়। হরতাল চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় পিকেটিং করার সময় ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদল নেতা-কর্মী আহত হয়। এরা হচ্ছেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল আহমেদ সুমন-(২৬) ও ছাত্রদল কর্মী কাজল মিয়া-(১৯)। ছাত্রলীগের ক্যাডাররা অতর্কিতভাবে তাদের উপরRead More


This site is protected by wp-copyrightpro.com