Main Menu

March, 2013

 

নাসিরনগরে এক কিলোমিটার সড়কে ১৯টি গতিরোধক!

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-পূর্বভাগ-মাধবপুর সড়কে এক কিলোমিটারের মধ্যে ১৯টি স্পিডব্রেকার দেয়া হয়েছে। যা বর্তমানে যাত্রী সাধারনের মরণফাঁদে পরিণত হয়েছে। এসব দেখার যেন কেউ নেই। সরেজমিনে ঐ সড়কে গিয়ে দেখা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত নাসিরনগর-পূর্বভাগ সড়কে সংস্কার ও মেরামত কাজের সময় মকবুলপুর থেকে পূর্বভাগ নতুন বাজার পর্যন্ত সড়কে প্রায় ১৯টি  স্পিডব্রেকার দেয়া হয়েছে। নিয়মনীতি তোয়াক্কা না করে নির্মিত স্পিডব্রেকারে  অহরহ ঘটছে দূর্ঘটনা। নিধার্রিত মাপ,ডিজাইন,সংকেত ছাড়াই এসব স্পিডব্রেকার নির্মিত হয়েছে। নির্মিত স্পিডব্রেকার মানুষ মারা যন্ত্র উল্লেখ করে পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সায়েম মিয়া জানান, এসব পাগলামি। রাতের অন্ধকারেRead More


ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা আহত সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়কের শয্যাপাশে ইঞ্জিঃ শ্যামল

ব্রাহ্মণবাড়ীয়া জেলা বি.এন.পি’র সহ সভাপতি ও সদর উপজেলা বি.এন.পি’র সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বুধবার  ব্রাহ্মণবাড়ীয়া সদর থানা ছত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদ আহমেদ সুমন ও ছাত্রদল নেতা কাজল-কে দেখতে হাসপাতালে যান । এ সময় তিনি তাদের শয্যাপাশের বেশ কিছুক্ষণ সময় কাটান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় ইঞ্জিঃ শ্যামল বলেন, গত ১১ তারিখে বি.এন.পি’র ডাকা শান্তির্পূণ হরতালে দেশপ্রেমিক সুমন ও কাজল দেশের র্স্বাথে আওয়ামী স্বৈরাচারী ও নৈরাজের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিলেন, ঠিক তখনই আওয়ামীমের লালিত পালিত সন্ত্রাসী নবগঠিত ছাত্রলীগের সভাপতিRead More


শিক্ষককে মারধর: আ’লীগ নেতা বহিষ্কার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মিরাসানি পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক গোলাম মোস্তফাকে মারধরের অভিযোগে আনোয়ার হোসেনকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে চম্পকনগরে স্থানীয় সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, শিক্ষককে পিটিয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও মাদক ব্যবসাসহ সামাজিক অপরাধের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।সভায়Read More


আদালত এলাকার শক্তিশালী বোমা উদ্ধার, গভীর রাতে নিস্ক্রীয়

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলী এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের সামনের গেটের কাছের শক্তিশালী বোমাটি অবশেষে  নিস্ক্রীয় করেছে র‌্যাব । গভীর রাতে ঢাকা থেকে আসা  র‌্যাবের বোমা নিষ্ক্রীয়কারী দল ৩ কেজি ওজনের ওই বোমাটি নিষ্ক্রীয় করে । জানা গেছে , আদালত এলাকায় শক্তিশালী বিষ্ফোরক রয়েছে এমন গোপন সংবাদ জানতে পারে র‌্যাব ৯ । তারা মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই ওই এলাকায় প্রায় ২ ঘন্টা তল্লাশী চালিয়ে জজকোটের গেটের সম্মুখে একটি জুতার বাক্সে বোমাটি সনাক্ত করে। এরপর পরই বালির বস্তা দিয়ে এটিকে ঘিরে রাখে  র‌্যাব সদস্যরা। পরে বোমাটি নিষ্ক্রীয় করতেRead More


নাসিরনগরের চিকিৎসাসেবা প্রয়োজনীয় লোকবলের অভাবে ব্যাহত ॥ বিরাজ করছে নানা সমস্যা

প্রতিনিধি : বর্তমান সরকার চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁেছ দেয়ার জোর প্রচেষ্ঠা চালালেও প্রয়োজনীয় লোকবল ও ওষুধপত্রের অভাবে খুড়িঁয়ে খুড়িঁয়ে চলছে সরকারের ঘোষিত দূর্গম উপজেলার স্বাস্থ্য সেবা।  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাগরিকরা আধুনিক চিকিৎসার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছ্।ে স্বল্প সংখ্যক চিকিৎসক ও সীমিত জনবল দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। চাহিদা মত নার্স ও ডিএসএফ  সুবিধা  না থাকায় ওটি চালু করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে স্বাস্থ্য সেবার মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। সাড়ে তিন লাখ জনসংখ্যা অধ্যুষিত নাসিরনগর জনপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রসহ ইউনিয়ন পর্যায়ে ১টি পল্লী স্বাস্থ্য কেন্দ্র, ৩টি উপস্বাস্থ্যRead More


গুজবে কান না দেয়ার অনুরোধ মেয়র হেলাল উদ্দিনের

সুমন নূর : ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক খেয়ে শিশু অসুস্থ হওয়ার গুজবে কান না দেওয়ার আহবান জানিয়েছেন পৌর মেয়র হেলাল উদ্দিন। তিনি রাতে ১০ টায় সদর হাসপাতালে যান এবং এ বিষয়ে ডাক্তারদের কাছ থেকে খোঁজ খবর নেন। তিনি উপস্থিত অভিভাবকদের বলেন, গরমে কৃমিনাশক খাওয়ানোর কারনে শিশুদের বমি হওয়াসহ ক্লান্ত দেখাচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি। এর আগে জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএমও হাসপাতাল পরির্দশন করে সবাই গুজবে কান না দেয়ার আহবান জানান।


ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ : ১শিশুর মৃত্যু

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং ১শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন স্থানে ভিটামিন ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয় শিশুদেরকে। সন্ধ্যার পর থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে আনা হয়। এদিকে সদর উপজেলা জগৎসার গ্রামের আবুল কালামের শিশু  কৃমিনাশক ঔষধ খেয়ে মৃত্যু  হয়েছে বলে তার চাচা জানান। এ পর্যন্ত কয়েক শতাধিক শিশুকে জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। এবং ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে। এসময় জরুরী বিভাগে ভীর সামলাতে চিকিৎসকরা হিমশিম খায়। এছাড়া বিভিন্ন বেসরকারী কিনিকেRead More


সংখ্যালঘুদের রক্ষা করুন

বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতা যুদ্ধাপরাধীদের বিচার । এ দায়বদ্ধতা থেকে সরে যাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। কিন্তু বিচারের বিরুদ্ধে জামায়াত-শিবিরদেশজুড়ে তাণ্ডব ও নাশকতা চালিয়ে যাচ্ছে। প্রবল উন্মত্ততায় তারা থানা, পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন, রফতানি মালবাহী ট্রাক, ট্রেনসহ যাত্রীবাহী যানবাহন, ব্যবসাকেন্দ্র, বাণিজ্যমেলা, স্টেডিয়াম, সাধারণের বসতবাড়ি, উপাসনালয়থ সবখানে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। বলাই বাহুল্য, ভয়ঙ্কর এ তাণ্ডবে সাধারণ মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। যে কোনো বিবেকবান মানুষই প্রশ্ন করবেন, এ ধরনের তাণ্ডব চালিয়ে কী প্রমাণ করতে চায় বাংলাদেশ রাষ্ট্রের জন্মের বিরোধিতাকারী দলটি? কী সংকেত দিতে চায় তারা জাতিকে? প্রশ্ন আরও উঠছে- মুক্তিযুদ্ধেRead More


ব্লগাররা আগ বাড়িয়ে কাজ করছে, তাদের গুরুত্ব দেয়া দরকার কি?

প্রতিবেদক ॥ দেশের চলমান সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃংখলা পরিস্থিতির মাসিক বৈঠকে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নবীনগর উপজেলার চেয়ারম্যান জিয়াউল সরকার বলেন, বগাররা আগে বাইড়া (আগ বাড়িয়ে) কাজ করছে। তাদের এতো গুরুত্ব দেয়ার দরকার কি? জাতিকে দু’ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে। তা আমাদের জন্য উদ্বেগের বিষয়। কসবা উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুল বলেন, গুপ্ত হত্যার জন্য মাইনরিটি গ্র“প শংকিত। তিনি কসবার আড়াইবাড়ির মাদ্রাসার গোয়েন্দাদের মাধ্যমে নিয়ন্ত্রন করার দাবী জানান। ব্রাহ্মণবাড়িয়ারRead More


বঙ্গবন্ধুর জন্মদিবস ও শিশু দিবস পালনে প্রশাসনের ব্যাপক কর্মসূচী

প্রতিবেদক : আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস ও শিশু দিবস। অসাম্প্রদায়িক চেতনা ও প্রজ্ঞার মানস পুরুষ স্বাধীন বাংলাদেশের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির হৃদয় আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। জাতির এই সূর্যসন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও অবিসংবাদিত নেতার ৯৩তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক অনুষ্ঠান মালার আয়োজন করেছে জেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় শিশু সমাবেশ, র‌্যালি ও পুষ্পস্তবক অর্পন। লোকনাথ উদ্যোনেRead More


This site is protected by wp-copyrightpro.com