Main Menu

কসবায় বিপুল পরিমান গার্মেন্টস সামগ্রী জব্দ

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতে পাচারের সময় বিপুল পরিমান গার্মেন্টস সামগ্রী জব্দ করেছে বিজিবি। গত সোমবার গভীর রাতে উপজেলার খারকুট এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর মূল্য ২ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে আখাউড়ার কর্ণেল বাজার বিজিবি ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার করিমুল হক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ভারতে পাচারের সময় অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত গার্মেন্টস সামগ্রীর মধ্যে রয়েছে টাউজার, থ্রি কোয়াটার প্যান্ট ইত্যাদি। তিনি জানান, জব্দকৃত মালামাল আখাউড়া শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares