March, 2013
আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত এবং ২ অটোরিকসা যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত দেড়টায় উপজেলার ধরখার নামক এলাকায়। নিহতের নাম হাসান মিয়া-(৪৮)। সে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ার মৃত অলিউর রহমানের পুত্র।এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার গভীর রাত দেড়টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকসা ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে ধরখার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে হাসান মিয়া ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় অটোরিকসা যাত্রী মামুন মিয়া-(২৫) ও কামরুলRead More
আখাউড়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভা সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, আখাউড়া প্রেসকাবের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ খান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর করিম, রাধামাধব আখড়ার পুরোহিত বিমল চক্রবর্তী, সাংবাদিক ইউসুফ সারোয়ার, সমীর চক্রবর্তী প্রমুখ। সভা শেষে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার ল্েয সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিRead More
বেতবাড়িয়া গ্রামে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে পুলিশ জানায়, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। আপাতত সাধারণ ডায়রি করা হচ্ছে।মৃতের নাম শান্তা আক্তার-(১৫)। সে সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।এলাকাবাসী জানান, প্রতিবেশী মনিরুজ্জামানের ভাই মোঃ আমির হোসেনেরRead More
নাসিরনগরে জেলা প্রশাসকের মতবিনিময়
মাদক দ্রব্যের অপব্যবহার,চোরাচালান প্রতিরোধ,ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যকরিতা দাঙ্গা প্রবণতা রোধসহ আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে নাসিরনগর উপজেলা ফান্দাউক ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের খতিব,ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন । ফান্দাউক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা সামিহা ফেরদৌসী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমীন নাহার রুমী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবুRead More
শিক্ষককে মারধোরের অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
প্রধান শিক্ষককে মারধোরের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ২৩ দিন পর গত রবিবার রাতে উপজেলার চান্দুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের জাফর আলীর পুত্র। গতকাল সোমবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ১৪ ফেব্রুয়ারী আনোয়ার উপজেলার মেরাশানী পলিটেকনিক একাডেমীর সহকারী প্রধান শিক্ষক ফারুক আহমেদ এবং গণিতের শিক্ষক জয়নাল আবেদীনের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারী বিকেলে স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আনোয়ারের বিরুদ্ধেRead More
আখাউড়া পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত
রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভাকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মমিনুল হক জীবন পৌর মেয়র তাকজিল খলিফা কাজলকে এ তথ্য জানিয়েছেন। মমিনুল হক জীবন জানান, গত নভেম্বর মাসে আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল এ পৌরসভাকে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে আবেদন করেন। প্রশাসনিক তদন্ত শেষে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার এ সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন। আগামী এক সপ্তাহের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করা হবে।Read More
সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন—জেলা ছাত্রদল
রবিবার বিকালে জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, যুবদলনেতা হানিফ, ছাত্রদল নেতা রাশেদুল হক, যুবদল নেতা সুহাগ, জলিল, ছাত্রদল নেতা ফুজায়েল, মান্না, নয়ন খাদেম, বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আকতার, শ্রমিকদল নেতা হারুন মোল্লা, আওলাদসহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মুলক মিথ্যা মাশলা প্রত্যাহারের দাবীতে জেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল স্থানীয় জেলা পরিষদ চত্বর হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, বিশেষ অতিথিরRead More
নবীনগরে অবশেষে মন্দিরের আত্মসাৎকৃত টাকা ফেরৎ দিল কমিশনার
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মন্দির সংস্কার করার জন্য বরাদ্ধকৃত দুই টন চাল আত্মসাৎ করার চার মাস পর ফেরৎ দিতে বাধ্য হলেন ওয়ার্ড কমিশনার জগদীশ চন্দ্র। উপজেলা নির্বাহী অফিসার তদারকির কারনেই সরকারী এই টাকা ফেরৎ দিতে বাধ্য হন তিনি।জানাযায়, উপজেলার পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বর্মন পাড়ার মন্দির সংস্কার করার জন্য ২০১২-১৩ অর্থ বছরের টি-আর প্রকল্পের আওতায় ১১ নভেম্বর ২০১২ তারিখে দুই টন চাল বরাদ্ধ দেয়া হয়। ওই মন্দ্রিরের সংস্কার কাজ না করে পুরো টাকাই আত্মসাৎ করে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলার জগদীশ চন্দ্র। গোপন সূত্রে জানতে পেরে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেRead More
আখাউড়ায় শিব চতুর্দশী মেলা শুরু
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু হয়েছে। উপজেলা সদরের দেবগ্রাম শিববাড়িতে রোববার থেকে এই মেলা শুরু হয়। সকালে শত শত হিন্দু ধর্মাবলম্বী নারীরা মন্দিরে গিয়ে শিব লিঙ্গকে দুধ দিয়ে স্নান করিয়ে পূজা-অর্চনা করেন। এদিকে, প্রতি বছরের ন্যায় এবারও মন্দির এলাকায় মেলা বসেছে। মেলায় দোকানীরা মুড়ি-মুড়কির পাশাপাশি শিশুদের মাটির খেলনার পসরা সাজিয়ে বসেছে। সোমবার মেলার শেষ দিন।
‘মুক্তিযুদ্ধ করে ভাইয়ের লাশ উপহার পেলাম’: আহমেদ ইমতিয়াজ বুলবুল
ডেস্ক টোয়েন্টিফোর : ‘আমি মুক্তিযুদ্ধ করেছি, দেশের জন্যে গান লিখেছি আর জাতি আমাকে এই উপহার দিলো? আমার ভাইয়ের লাশ? এই একের পর এক হত্যা না থামানো গেলে স্বাধীনতার চেতনা ভুলুণ্ঠিত হবে, রাজাকাররাই জিতবে।…আমাকে মেরে ফেললে লাশটা আমার আব্বার কাছে পৌঁছে দিও। আমার লাশ নিয়ে কোনো রাজনীতি হবে না বলে দিচ্ছি।‘ ভাই মিরাজ উদ্দিন আহমেদের মরদেহ শনিবার রাতে উদ্ধার করার পর এভাবেই আহাজারি করে ওঠেন গীতিকার-সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। জানা যায়, কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের ওপরে লাশটি পড়ে ছিল। উল্লেখ্য, বুলবুল মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমিরRead More



















