Main Menu

March, 2013

 

তিতাস গ্যাসের ১৭নং কূপের ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭নং কুপের গ্যাস জাতীয় গ্যাস গ্রীডে সরবরাহ শুরু হয়েছে । রবিবার দুপুর থেকে এই কূপের গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়। গত ৫ ফেব্রুয়ারী এ কূপের ড্রিলিং কাজ শেষ হয়। নানা পরীক্ষা নিরীক্ষার পর  রবিবার দুপুর থেকে উত্তোলনকৃত গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। এ কূপ থেকে প্রতিদিন ৩০মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ২০১২ সালের ৩১ আগষ্ট বাপেক্স এ কূপের ড্রিলিং কাজ শুরু করে। নভেম্বর মাসে ড্রিলিং পাইপ ২৭০০ ফুট মাটির গভীরে যাবার পরRead More


নাসিরনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে,বন্ধনের বিশেষ সেবা সপ্তাহ

প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সূর্যের হাসি কিনিক (বন্ধন) নামক এনজিও বিশেষ সেবা সপ্তাহ পালন করেছে। রবিবার সকাল ১০ ঘটিকায় এ উপলক্ষে বিশেষ র‌্যালি শেষে বন্ধনের কার্যালয়ে এক আলোচনায় সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেন্ডার বৈষম্য দূরীকরণে গতিশীলতা আননের জন্য বিশেষ আলোচনা করা হয়। উক্ত সেবা সপ্তাহ উপলে নাসিরনগর উপজেলার কর্ম এলাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। বন্ধনের ম্যানেজার মোঃ নূরে আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাঃ জাহাঙ্গীর আলম (মা ও শিশু স্বাস্থ্য), বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ বোরহানRead More


ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

মনিরুজ্জামান পলাশ : কুমিলা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার উরশিউড়ায় রবিবার ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরো একজন গুরুতর আহত হয়েছে।জানা গেছে, বিকেলে দুই মোটর সাইকেল আরোহী শহরে কাজ শেষে রামরাইলে যাবার পথে সদর উপজেলার উরশিউরা নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হলেন রামরাইল গ্রামের সামসু মিয়ার পুত্র সফিউলাহ (২৯) এবং একই গ্রামের নাসির মিয়ার পুত্র মোঃ কিবরিয়া (১৯) গুরুতর আহত হয়। এসময় প্রায় আধাঘন্টা মহাসড়কের যানচলাচল বন্ধ ছিল।


যান্ত্রিক ত্রুটির কারনে আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

শামীম উন বাছির ঃ যান্ত্রিক ত্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কার্বন-ড্রাই-অক্সাইড প্লান্টের  কম্প্রেসারের লিকেজের কারনে  রবিবার সকালে কারখানার উৎপাদন বন্ধ হয়। স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করছেন তবে কারখানা ফের উৎপাদনে যেতে ২/৩দিন সময় লাগবে বলে জানা গেছে।কারখানার কারিগরি বিভাগ জানায়, কার্বন-ড্রাই-অক্সাইড প্লান্টের কম্প্রেসারের লিকেজের কারনে রবিবার  সকাল ১০টায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এর আগে সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি এ্যামোনিয়া প্লান্টের সিংগ্যাস কম্প্রেসারের প্রসেসরের  ত্রুটির কারনে কারখানার উৎপাদন বন্ধ হলে  মেরামত শেষে ২০ ফেব্রুয়ারি চালু করা হয়।এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলীRead More


ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

শামীম উন বাছির ঃ শতভাগ শিশুর ভর্তি নিশ্চিত করা, ঝড়ে পড়া রোধ, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর লায়ন ফিরোজুর রহমান ওলিও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে  অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। লায়ন ফিরোজুর রহমান ওলিও রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে বক্তব্য রাখেন-Read More


শোক সংবাদ, মরহুম মালেক মিয়ার সহধর্মীনির ইন্তেকাল

বিরাসার গ্রামের সমাজ সেবক, ব‌্যবসায়ী মহরুম মালেক মিয়া সাহেবের সহধর্মীনি শনিবার বাদ মাগরিব ইন্তেকাল করেছেন।(ইন্না…..রাজেউন)। মরহুমার নামাজে জানাযা রবিবার বাদ যোগর টেংকের পাড় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাজায় অংশগ্রহনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।


সরকারের আন্তরিকতার কারণেই আজকে মহিলারা সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে..মোকতাদির চৌধুরী

মনিরুজ্জামান পলাশ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ইউজিআইআইপি-২ এর সহায়তায় শনিবার বিকালে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালী শেষে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আন্তরিকতার কারণেই আজকের মহিলারা সর্বোচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি তার বক্তৃতার শুরুতেই নারী অধিকার প্রতিষ্ঠায় মহিয়সী নারীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন,  বর্তমান সরকাই নারী মর্যাদা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা রক্ষায় উদ্যোগী ভূমিকা পালন করে। তিনি বলেন, বঙ্গবন্ধুরRead More


১২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন

১২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনকল্পে ওয়ার্ড আওয়ামীলীগের এক সাধারণ সভা গত শুক্রবার জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু সভাপতিত্বে তারই বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া, বিশেষ অতিথি ছিলেন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব হারুন-অর রশিদকে সভাপতি এবং রাকিব ভূইয়াকে সাধারণ সম্পাদক করে পৌর এলাকার ভাদুঘর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক।(প্রেস বিজ্ঞপ্তি)


নবীনগরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে শুক্রবার মধ্যরাতে অগ্নিদগ্ধ হয়ে হেলেনা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। ঘটনাস্থলে গেলে, মৃত হেলেনা বেগমের ছেলে টেনু মিয়া (৫৫) জানান, শুক্রবার রাতে তার ছোট বোন মায়ের ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার দিয়ে আসেন। কিন্তু শনিবার ভোরে বৃদ্ধার নাতনী রূপা (১০) ঘরের পাশে টিউবওয়েলের পাড়ে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। আগুনে ওই বৃদ্ধার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে লোকজন এসে বৃদ্ধার লাশ উদ্ধার করেন। ওই ঘরে বৃদ্ধা একাই থাকতেন বলে বাড়িরRead More


সরাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি : শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর পূর্ব পাড়ার মোঃ শফিকুর রহমানের শিশু পুত্র মেহেদী হাসান চাঁদ (৫) তার দাদীর সাথে বাড়ির নিকটবর্তী পুকুরে গোসল করতে যায়। তার দাদী বাড়িতে ফিরে নাতিকে দেখতে না পেয়ে পুনরায় পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে এলাকাবাসী শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।


This site is protected by wp-copyrightpro.com