Main Menu

March, 2013

 

কসবায় জামায়াতের ২ কর্মী গ্রেফতার

প্রতিনিধি : কসবায় গত শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আড়াইবাড়ি গ্রাম থেকে ২ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মাসুদ মিয়া (৩৫), বাবু মিয়া (২২)।কসবা থানা উপপরিদর্শক সুমন কুমার আদিত্য জানান, পুলিশের উপর হামলার সাথে জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করা হয়।


“ডাঃ হানিফ রাজাকার, আজ থেকে হাসপতাল ছাড়”

মনিরুজ্জামান পলাশ : “ডাঃ হানিফ রাজাকার, আজ থেকে হাসপতাল ছাড়” কথাগুলো মার্কারী কলম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের রেডিওলজি বিভাগের তিনটি কক্ষের দরজায় লিখে কক্ষগুলোর দরজার তালা অচল করে দেয় কে বা কারা। রেডিওলজির বিভাগের প্রধান ডাঃ আবু হানিফ একজন জামায়াত সমর্থক হিসেবে পরিচিত। এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়।পরে হাসপাতালের লোকজন তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। ডাঃ আবু হানিফ কক্ষে বসে যথারীতি হাসপাতালে রোগীদের চিকিৎসা দেন।    হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, শনিবার সকালে তারা হাসপাতালে গিয়ে দেখেন হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত রেডিওলজি বিভাগের তিনটি দরজায় মার্কারী কলম দিয়েRead More


আশুগঞ্জে আগুনে ছাই ৫ বসতঘর

প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকান্ডে বড়বাড়ির ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যদর্শীরা জানায়, সন্ধ্যায় উপজেলার আড়াইসিধা গ্রামের বড় বাড়ির আমিনুল ও  শেরদিলের বসত ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চর্তুদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ৫টি বসতঘর সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ও এলাকাবাসী ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সম হয়। অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।


মসজিদের পবিত্রতা রক্ষা ও জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধে,ব্রাহ্মণবাড়িয়ায় ওলামা-মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত

মনিরুজ্জামান পলাশ : মসজিদের পবিত্রতা রক্ষা ও জঙ্গীবাদ সন্ত্রাস প্রতিরোধে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ওলামা মাশায়েখ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস’র গভর্নর  ও  পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি।   জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুজ্জামান পি.পি.এম, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মেজর (অবঃ) জহিরুল হক খান বীর প্রতিক। বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালকRead More


জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের মিথ্যা মামলা প্রত্যাহার করুন

বাংলাদেশ জাতীয়াতাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়ীয়া শাখার সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ সকল নেতৃবৃন্দের নামে র্বতমান আওয়ামী ফেসিবাদী সরকার র্কতৃক দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ  ছাত্রদল সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে এক জরুরী সভায় মিলিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, মামলা হামলা করে ছাত্রদলকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ অভিলম্বে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ ছত্রদল নেতা রাশেদুল হক , যুবদল নেতা হানিফ, জলিল ,সোহাগ,ছাত্রদল নেতা মান্না, নয়ন,ফুজায়েল সহ সকলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানী বন্ধের দাবী জানান। অন্যথায় ছাত্রদল ঐক্যবদ্ধ ভাবে সকল মামলা হামলা মোকাবেলা করবে।Read More


আন্তঃ জেলা ডাকাত দলের সদার্র গ্রেফতার

প্রতিনিধি: বিভিন্ন সড়কে ও বাড়িতে ডাকাতির ঘটনায়  এক আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার পলাতক আসামী সুলতান মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে  উপজেলার চিতনা এলাকা থেকে নাসিরনগর থানার এস আই আকরাম হোসেনের নেতৃত্বে  পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত উপজেলার চিতনা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র সুলতান মিয়া (৩৮)। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের জানায়, আন্তঃ জেলা ডাকাত দলের সদার্র সুলতান মিয়ার বিরুদ্ধে এ থানায় চুরি-ডাকাতিসহ ৫টি মামলা ও মাধবপুর থানায় একটি মামলা রয়েছে। তাছাড়া গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বাড়ি ডাকাতিসহRead More


ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

শামীম উন বাছির ঃ বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এআরডি’র উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন করে দিবসের সূচনা করা হয়। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকRead More


রাস্তা নিয়ে বিরোধের জের ।।পুলিশসহ আহত ৩০ ॥

রাস্তা নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ৩০জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও খড়ের কুঞ্জে আগুন দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে। ব্যাপক লাঠিপেটা ও ৪৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিসি’তি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে।এলাকাবাসী ও পুলিশ জানায় উচালিয়া পাড়া গ্রামের একটি রাস্তা নিয়ে গ্রামের পূর্বপাড়া ও কোণাপাড়ার লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাস্তা দিয়ে চলাচলের সময় কোণাপাড়ার ফয়সলের সাথে পূর্বপাড়ার রুবেলের কথা কাটাকাটিRead More


নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল

সুমন নূর : আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজীদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে। ‘‘ব্লগারদের ফাঁসি চাই’’ এবং দোষী ব্লগারদের শাস্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে নাস্তিক ব্লগারদের ফাসিঁ সহ কঠিন শাস্তির দাবী করে মিছিল করে।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি.এ রোডস্হ আশিক প্লাজা প্রাঙ্গনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে এভাবে ইসলামের জন্য আন্দোলনরত লোকদের গুলী করে হত্যারRead More


সরাইলে হরতাল পালিত ১ রাউন্ড টিয়ারসেল

প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ডাকা গতকালের হরতাল পালিত হয়েছে। মিছিল চলাকালে  নাশকতা রোধে ১ রাউন্ড টিয়ারসের নিক্ষেপ করেছেন।  সকাল থেকেই স্থানীয় পুলিশ প্রশান ছিল সতর্ক অবস্থানে। উপজেলা সদর ও মহাসড়ক পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। সকাল ১০টায় স্থানীয় জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন ও বিএনপি’র নেতাকর্মীদর নেতৃত্বে উপজেলা সদর থেকে একটি মিছিল বের হয়। মিছিলে জামায়াত  বিএপি’র যুবদল ও ছাত্রদরের  নেতারা অংশ গ্রহন করেছেন। তবে সদরের শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, ব্যাংক লেনদেন ছিল স্বাভাবিক। অফিস আদালতে হরতালের কোন প্রভাব পড়েনি। মহাসড়কে  বিভিন্ন ইসলামী দলের নেতা কর্মীর চেয়ে পিকেটিং এ স্থানীয় মাদ্রাসা পড়–য়াRead More


This site is protected by wp-copyrightpro.com