Main Menu

নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে বাদ জুম্মা বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]
সুমন নূর : আল্লাহ, পবিত্র কোরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তিকারী কথিত নাস্তিক ব্লগারদের শাস্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন মসজীদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল করে। ‘‘ব্লগারদের ফাঁসি চাই’’ এবং দোষী ব্লগারদের শাস্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে নাস্তিক ব্লগারদের ফাসিঁ সহ কঠিন শাস্তির দাবী করে মিছিল করে।মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টি.এ রোডস্হ আশিক প্লাজা প্রাঙ্গনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে এভাবে ইসলামের জন্য আন্দোলনরত লোকদের গুলী করে হত্যার ঘটনা কল্পনাতীত ব্যাপার। সরকার ব্লগারদের   ও নাস্তিকদের খুশি করতে ও ইসলাম বিরোধী শক্তিকে নৈরাজ্য সৃষ্টি করার সুযোগ দিয়ে আলেম ওলামা ও সাধারণ মুসল্লীদের হত্যা করে দেশকে নৈরাজ্য ও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন।তারা  ব্লগার রাজিব সহ  সকল নাস্তিকদের ব্যাপারে জনগনকে সতর্ক হওংয়াার আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares