Main Menu

আন্তঃ জেলা ডাকাত দলের সদার্র গ্রেফতার

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: বিভিন্ন সড়কে ও বাড়িতে ডাকাতির ঘটনায়  এক আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার ও একাধিক মামলার পলাতক আসামী সুলতান মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে  উপজেলার চিতনা এলাকা থেকে নাসিরনগর থানার এস আই আকরাম হোসেনের নেতৃত্বে  পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত উপজেলার চিতনা গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র সুলতান মিয়া (৩৮)। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের জানায়, আন্তঃ জেলা ডাকাত দলের সদার্র সুলতান মিয়ার বিরুদ্ধে এ থানায় চুরি-ডাকাতিসহ ৫টি মামলা ও মাধবপুর থানায় একটি মামলা রয়েছে। তাছাড়া গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন স্থানে বাড়ি ডাকাতিসহ সড়ক ডাকাতির অভিযোগ  রয়েছে।  






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares