Main Menu

নবীনগরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে শুক্রবার মধ্যরাতে অগ্নিদগ্ধ হয়ে হেলেনা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন।
ঘটনাস্থলে গেলে, মৃত হেলেনা বেগমের ছেলে টেনু মিয়া (৫৫) জানান, শুক্রবার রাতে তার ছোট বোন মায়ের ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে রাতের খাবার দিয়ে আসেন। কিন্তু শনিবার ভোরে বৃদ্ধার নাতনী রূপা (১০) ঘরের পাশে টিউবওয়েলের পাড়ে অগ্নিদগ্ধ অবস্থায় ওই বৃদ্ধার মৃতদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়। আগুনে ওই বৃদ্ধার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। খবর পেয়ে লোকজন এসে বৃদ্ধার লাশ উদ্ধার করেন। ওই ঘরে বৃদ্ধা একাই থাকতেন বলে বাড়ির লোকজন জানান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন,‘এ ধরণের মৃত্যুর খবর কেউ আমাদের জানায়নি।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares