March, 2013
সরাইলে বসতবাড়িতে দূর্ধর্ষ ডাকাতি
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ তের লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। প্রত্যক্ষদর্শী গৃহকর্তা ও পরিবারের লোকজন জানায়, রাত ২টায় তালা কেটে ২৫/৩০ জন মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল বসত ঘরে প্রবেশ করে। তারা প্রথমে পিস্তল, ছোঁড়া ও রামদা দেখিয়ে সকলকে জিম্মি করে ফেলে। গৃহকর্তার ছেলে বশির আহমদের হাত পা বেঁধে ফেলে। পরে ষ্টীলের আলমিরা ও সুকেস ভেঙ্গে নগদ ৩ লাখ ৫০ হাজারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ ২ চাঁদাবাজ গ্রেপ্তার
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ শহরের তালিকাভুক্ত ২ সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার কালাইশ্রীপাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কালাইশ্রীপাড়া মহল্লার মাজেদুল আকবর তুলিপ-(৩০) এবং কাজীপাড়া মহল্লার নুর মোহাম্মদ সোহেল-(২৬)। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব বলেন, গ্রেপ্তারকৃতরা শহরের পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আশুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুতপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেলে উপজেলার দূর্গাপুর গ্রামে। নিহতের নাম আতাব উল্লাহ-(৫০)। সে দূর্গাপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।এলাকাবাসী বলেন, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে ভেজা কাপড় শুকাতে দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়। লোকজন তাকে স্থানীয় একটি কিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষনা করেন।
আশুগঞ্জে উজানভাটি হোটেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তার- ২
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উজানভাটি নামক একটি হোটেল থেকে ৪০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। গত শুক্রবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ জাবেদ-(৩২) ও তার স্ত্রী মোছাঃ ফারজানা আক্তার সুমি -(২৯)। তারা চট্টগ্রামের হালি শহরের বাসিন্দা।এ ব্যাপারে র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের প্রধান মেজর মোহাম্মদ মাহফুজ-উল-আমিন নূর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের ২য় তলার একটি রুম থেকে ৪০০ পিস ইয়াবাসহ তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়ায় ট্রাক খাদে ॥ নিহত-২
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার টানমান্দাইল এলাকায়। নিহতরা হচ্ছেন-জেলার সরাইল উপজেলার বাসিন্দা কুদ্দুস মিয়া-(৪০) এবং আবু বক্কর-(২৮)। এ ব্যাপারে আখাউড়া থানার এস.আই মোঃ আযহারুল ইসলাম বলেন, শুক্রবার রাতে একটি ট্রাক উপজেলার ধরখার এলাকার দিকে যাওয়ার পথে টানমান্দাইল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে খাদ থেকে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করে। নিহতদের লাশ জেলাRead More
আশুগঞ্জে ইভটিজিং নিরব করে দিলো ববিকে
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌন হয়রানি-শারীরিক নির্যাতনের অপমানে বাধন আক্তার ববি (১৬) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার চরচারতলা ইউনিয়নের শরিয়তনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে মেধাবী ছাত্রী ববির মৃত্যুর ঘটনায় তার সহপাঠী ও এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ-অসন্তোষ বিরাজ করছে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলা সদরের শরীয়তনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মৃত বজলুর রহমানের মেয়ে বাধন আক্তার ববি আশুগঞ্জ সার কারখানা কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কলেজে যাতায়াতসহ বাড়ির বাইরে বের হলে প্রায়শই একই পাড়ার প্রিয়াঙ্কা ষ্টুডিওর মালিক মো. বাছির মিয়ার বখাটেRead More
‘ধর্মের নামে হত্যা ও নারী নির্যাতনকারীদের প্রতিহত করতে হবে’ পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি(ভিডিও)
মনিরুজ্জামান পলাশ : পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা ধর্মের নামে হত্যা ও নারী নির্যাতন করে তাদেরকে প্রতিহত করতে হবে। একাত্তরে যেমন প্রতিহত করা হয়েছিল তেমনি দুই হাজার তের সালেও এদের প্রতিহত করতে হবে। আজকের বৈষম্যহীন সমাজ একাত্তরের চেতনারই একটা সফল বাস্তবায়ন।’ তিনি শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘একাত্তরের গণহত্যার কথা মনে না রেখে আজ যারা ওই গণহত্যার সঙ্গে জড়িতদের পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।’ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করেRead More
সরাইলে ব্লগারদের বিরুদ্ধে মিছিল মহাসড়ক অবরোধ
সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকার শাহবাগের জাগরন মঞ্চ ও ব্লগারদের বিরুদ্ধে মিছিল করেছে স্থানীয় কয়েকটি ইসলামী দল। গতকাল শুক্রবার বাদ জুম’য়া পূর্ব নির্ধারিত এ মিছিলটি বের হয় সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদ থেকে। মিছিলটির নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মসজিদ কমিটির সভাপতি মাওঃ কুতুব উদ্দিন ও ঈমাম মাওঃ আমান উল্লাহ। সদর ইউনিয়নের বেশ কয়েকটি মসজিদের ঈমাম ও মুসল্লিরা এ মিছিলে যোগ দেয়। মিছিলটি উচালিয়াপাড়া মোড় হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। বিশ্বরোড মোড় জামে মসজিদের ঈমাম ও ইসলামী ঐক্যজোট নেতা মাওঃ বোরহান উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক লোক সরাইলের মিছিলেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত
মনিরুজ্জামান পলাশ : “ভোক্তাদের সুবিচারের সময় এখন” এই প্রতিপাদ্যকে নিয়ে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। পরে জেলা প্রশাসন ও ক্যাবের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কে সেমিনার অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লাল’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি প্রফেসর মোখলেছুর রহমান খান, সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার, প্রেসকাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ। সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক,Read More
নাসিরনগরে ১৯ জন প্রকৃত মুক্তিযোদ্ধার স্থলে অ-মুক্তিযোদ্ধার নাম ॥ মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ
প্রতিনিধি: ওয়েব সাইটে প্রকাশিত খড়সা তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সাবেক সাংসদ মোজাম্মেল হক, বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার,ডেপুটি কমান্ডারসহ ১৯ জন মুক্তিযোদ্ধার নাম নেই। অথচয় তাদের স্থলে ১৯ জন অ-মুক্তিযোদ্ধার নাম অর্ন্তভূক্ত করা হয়েছে। এনিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, গত ১৩ র্ফেরয়ারি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এক লাখ ৭৭ হাজার মুক্তিযোদ্ধার তথ্য সম্বিলিত খড়সা ডাটাবেইজ তৈরি করে ওয়েব সাইটে প্রকাশ করে। এতে নাসিরনগর উপজেলার সাবেক সাংসদ মোজাম্মেল হক,বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ আজাহারুল হক,ডেপুটি কমান্ডার সুনীল দত্ত, উপজেলা চেয়ারম্যান আহসানুল হকসহ ১৯ জনRead More



















