ব্রাহ্মণবাড়িয়ায় রিভলবারসহ ২ চাঁদাবাজ গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
|
সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় একটি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ শহরের তালিকাভুক্ত ২ সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পৌর এলাকার কালাইশ্রীপাড়ার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে কালাইশ্রীপাড়া মহল্লার মাজেদুল আকবর তুলিপ-(৩০) এবং কাজীপাড়া মহল্লার নুর মোহাম্মদ সোহেল-(২৬)। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। |
« আশুগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু (Previous News)
(Next News) সরাইলে বসতবাড়িতে দূর্ধর্ষ ডাকাতি »





















